,

পারমাণবিক অস্ত্রের সংখ্যা বাড়াতে বলেছিলেন ট্রাম্প

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাটকীয়ভাবেই তার দেশের পারমাণবিক অস্ত্রের সংখ্যা বাড়াতে বলেছিলেন। গত জুলাইয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে তিনি এ সংক্রান্ত আলোচনা করেছিলেন। বুধবার মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পারমাণবিক অস্ত্রের বিষয়ে ট্রাম্পের এই নির্দেশনার খবর এমন সময় প্রকাশ হলো যখণ যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তর কোরিয়ার পারমাণবিক ইস্যুতে উত্তেজনা চলছে। একইসময় ইরানের পারমাণবিক অস্ত্র চুক্তি বাতিল নিয়েও রীতিমতো উত্তেজনা চলছে।

এনবিসি জানিয়েছে, গত জুলাইয়ে ট্রাম্পকে দেখানো হয়েছিল ১৯৬০ এর দশকে যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রের সংখ্যা ছিল ৩২ হাজার। কিন্তু সেই সংখ্যা এখন কমে এসেছে। ওই সময় ট্রাম্প তার নিরাপত্তা উপদেষ্টাদের বলেছিলেন, তিনি সেই ৬০ এর দশকের মতো পারমাণবিক অস্ত্র সংখ্যা চান।

প্রসঙ্গত, ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টস-এর দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে যুক্তরাষ্ট্রের কাছে চার হাজার পারমাণবিক ওয়্যারহেড রয়েছে যেগুলো ক্ষেপণাস্ত্র সংযুক্ত করা যাবে।

গত ফেব্রুয়ারিতে বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, তিনি চান যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রের সংখ্যা যেন শীর্ষে থাকে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট