,

লন্ডনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ফেরদৌস

news-image

বিনোদন ডেস্ক :জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস। বাংলাদেশ-ভারতের বিভিন্ন চলচ্চিত্রে নিয়মিত কাজ করছেন। দু’দেশেই জনপ্রিয় মুখ তিনি। এবার বাংলাদেশের চলচ্চিত্রকে উপস্থাপনা করতে করবাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে যাচ্ছেন ফেরদৌস।

করবাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল প্রতি বছর একটি দেশকে উপস্থাপনা করে থাকে। এবার বাংলাদেশকে উপস্থাপনা করছেন আয়োজকরা। আর বাংলাদেশের প্রতিনিধি হিসেবে এতে উপস্থিত থাকবেন চিত্রনায়ক ফেরদৌস। আগামী ১৫ অক্টোবর লন্ডনে এর মূল আসর বসবে।

এ প্রসঙ্গে ফেরদৌস রাইজিংবিডিকে বলেন, ‘‘প্রত্যেক বছর করবাই ইন্টারন্যাশন্যাল ফিল্ম ফেস্টিভ্যাল একটি দেশকে প্রেজেন্ট করে থাকে। এবার বাংলাদেশকে নির্বাচিত করা হয়েছে। সেখানে ‘বৃহন্নলা’ সিনেমাটি দেখানো হবে। বাংলাদেশের প্রতিনিধি হিসেবে আমাকে নেয়া হচ্ছে।’’

তিনি আরো বলেন, ‘এটা আমার কাছে খুবই আনন্দের। খুবই সন্মানিত বোধ করছি। দেশকে উপস্থাপন করতে যাব এটা অবশ্যই ভালো লাগার বিষয়। তবে টেনশনও হচ্ছে কারণ আমি একা যাচ্ছি। একা যাচ্ছি বলেই দায়িত্বটা আমার একার কাঁধে।’

চিত্রনায়ক ফেরদৌস বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনিবার্হী পরিষদের সদস্য। বর্তমানে বেশ কয়েকটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।

এ জাতীয় আরও খবর

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের

ভারতে মন্দিরের সামনে ট্রাকের ধাক্কায় নিহত ১২

সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

গুমের পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ হাবিবের

টুপটুপ রিসোর্টে আগুন: মালিককে প্রধান আসামি করে মামলা

জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় সৈনিকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক