,

৬৯ বছর বয়সে বাবা হচ্ছেন প্রেসিডেন্ট

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিস্তো ৬৯ বছর বয়সে বাবা হতে যাচ্ছেন। ৪০ বছর বয়সী স্ত্রী জেনি হাওকিও জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারিতেই তাদের পরিবারে নতুন অতিথি আসতে যাচ্ছে। খবর রয়টার্সের।

সোমবার এক বিবৃতিতে বলা হয়, একটি সন্তানের জন্য আমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছি। বিগত বছরগুলোতে আমাদের নানা জটিলতার মুখোমুখি হতে হয়েছে।

এতে আরও বলা হয়, গর্ভধারণের শুরুর দিনগুলোতে স্পর্শকাতর অনেক বিষয় ছিল। তবে সেসব অতিক্রম করে আমরা এখন সুখবরটি শেয়ার করতে পারি।

২০০৯ সালে সাউলি নিনিস্তো ও জেনি হাওকিও সংসার শুরু করেন। নিনিস্তোর এটি তৃতীয় সন্তান হলেও হাওকিওর প্রথম সন্তান।

তাদের এই সন্তান প্রেসিডেন্ট পরিবারের জন্য সুখবর বয়ে নিয়ে আসতে পারে।

আগামী ফেব্রুয়ারিতে যখন নতুন শিশুর আগমন ঘটবে, তখন আরও ছয় বছর মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার আশায় ভোটের লড়াইয়ে থাকবেন নিনিস্তো।

জনমত জরিপে তিনি অনেকটাই এগিয়ে রয়েছেন বলে রয়টার্সের খবরে বলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট