কাতালোনিয়ায় স্বাধীনতার ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক :অবশেষে কাতালোনিয়াকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছে কাতালান নেতা কার্লোস পুজেমন। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় পার্লামেন্টে এই স্বাধীনতা ঘোষণা করেন তিনি।
এ সময় তিনি বলেন, ভোটের মাধ্যমে সবাই স্বাধীনতার পক্ষেই রায় দিয়েছে। ওই রায় নিয়ে সামনের দিকে এগাতে হবে। জনগণের ইচ্ছেকে পূরণ করতে হবে। তাই কাতালোনিয়ার প্রেসিডেন্ট হিসেবে ঐতিহাসিক মুর্হুর্তে তিনি কাতালোনিয়াকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করে চান। তিনি জনগণের ইচ্ছাকে বাস্তাবায়ন করতে চান।
স্বাধীনতার এই উদ্যোগ সম্পর্কে যেসব স্প্যানিশরা ধারণা করেছিলেন, আলোচনার সুযোগ ছিল তাদের প্রতি আমাদের সুন্দর ও সম্মানের বার্তা। আমরা উন্মাদ নই, আমরা বিদ্রোহী নই, আমরা সেই স্বাভাবিক মানুষ যারা শুধু ভোট চেয়েছিলো। স্পেনের বিরুদ্ধে আমাদের কিছুই নয়, এটা ভিন্নমত, আমরা আমাদের নিজেদের মধ্যে আরও ভাল বোঝাপড়ার সম্পর্ক গড়তে চেয়েছিলাম। আমরা ১৮বার চেষ্টা করেছি। আমরা শুধু স্কটিশদের মতো একটা গণভোট চেয়েছিলাম যেখানে সবাই তাদের মতামত প্রকাশ করতে পারবে। কিন্তু আমাদেরকে বার বার অস্বীকার করা হয়েছে।
স্পেনকে দ্বিখণ্ডিত করার পরিকল্পনা থেকে সরে আসতে ক্রমবর্ধমান চাপের মধ্যে মঙ্গলবারের এই অধিবেশন এক ঘণ্টা পেছানো হয়। পার্লামেন্টে অধিবেশন শুরুর আগে কাতালান নেতারা বৈঠক করেন। পার্লামেন্টের বাইরে জনগণের প্রবেশ বন্ধ করতে পুলিশ ঘেরাও করে রাখে। পুজেমনের বক্তব্যের সময় ওই এলাকায় স্বাধীনতাপন্থীদের বড় ধরনের সমাবেশ অনুষ্ঠিত হচ্ছিল।
এদিকে স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয় বলেছেন, যে কোনো ধরনের স্বাধীনতার ঘোষণা যাতে কার্যকর না হয় তার জন্য তিনি সব ধরনের পদক্ষেপ নেবেন।
স্পেনের বিত্তশালী অঞ্চল কাতালোনিয়া। জনসংখ্যা ৭৫ লাখ। অঞ্চলটির নিজস্ব ভাষা ও সংস্কৃতি রয়েছে। পাঁচ বছর ধরেই স্বাধীনতার কথা উঠছে। তবে ২০১৫ সালে কাতালোনিয়ার প্রাদেশিক পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পান সেখানকার স্বাধীনতাকামীরা।
নির্বাচনের ওই ফলের মধ্য দিয়ে স্পেন থেকে পৃথক হয়ে নতুন রাষ্ট্র গঠনের পথে এক ধাপ এগিয়ে যায় কাতালোনিয়া। কাতালোনিয়া কর্তৃপক্ষ স্বাধীনতা নিয়ে ১ অক্টোবর গণভোটের আয়োজন করে। স্পেন সরকার ওই গণভোটকে বেআইনি বলে আখ্যা দেয়। ওই গণভোটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে কয়েক শ আহত হয়।
কাতালান কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, গত ১ অক্টোবরের গণভোটে প্রায় ৯০ শতাংশ ভোটার স্পেন থেকে কাতালুনিয়ার স্বাধীনতার পক্ষে মত দিয়েছেন। ওই ভোটকে অবৈধ ঘোষণা করেছে মাদ্রিদ। স্পেনের সাংবিধানিক আদালত এর ফলকে স্থগিত করেছে।
গণভোটের রায় পক্ষে গেলে স্বাধীনতার ঘোষণা সুগম করতে গত মাসে একটি আইন পাস করেছিল আঞ্চলিক সরকার। পুইগডেমন্টের আহ্বান পেলে সেই আইন অনুযায়ী ৪৮ ঘণ্টার মধ্যে স্বাধীনতা ঘোষণা করতে পারতো কাতালান পার্লামেন্ট।
স্পেনের উত্তর-পূর্বাঞ্চলের ভূমধ্যসাগর তীরবর্তী প্রায় ২০ হাজার বর্গ কিলোমিটারের কাতালোনিয়ায় রয়েছে ৭৫ লাখ মানুষের বসবাস, যা স্পেনের মোট জনগণের ১৬ শতাংশ। স্পেন থেকে যা রফতানি হয়, তার ২৫ দশমিক ৬ শতাংশ রফতানি হয় এই অঞ্চল থেকে। স্প্যানিশ জিডিপিতে কাতালোনিয়ার অবদান ১৯ শতাংশ। স্পেনে বিদেশি বিনিয়োগের ২০ দশমিক ৭ শতাংশ যায় এই অঞ্চলে।
নিজস্ব ভাষা ও সংস্কৃতির কাতালানরা সর্বোচ্চ স্বায়ত্তশাসনের অধিকার ভোগ করলেও সাংবিধানিকভাবে পৃথক রাষ্ট্র হতে চায়। এখানকার আঞ্চলিক সরকার গত প্রায় পাঁচ বছর ধরেই আলাদা রাষ্ট্র গঠনের চাপ হজম করছে জনগণের। ২০১৫ সালের আঞ্চলিক নির্বাচনে স্বাধীনতাকামী দল বিজয়ী হলে এই চাপ আরও স্পষ্ট হয়।
তবে স্বাধীনতার দাবিতে কাতালানরা সরব হওয়ার পর থেকেই বিরোধিতা করে আসছে স্প্যানিশরা। এই বিরোধিতার মধ্যেই ২০১৪ সালে কাতালানরা পরীক্ষামূলক গণভোট করলে তার ফলাফলকে উড়িয়ে দেন প্রধানমন্ত্রী রাজয়। তিনি সেসময় বৈধ উপায়ে গণভোট আয়োজনের আবদারও না মানার কথা স্পষ্ট জানিয়ে দেন।











