,

আন্তর্জাতিক ফুটবলে নিষিদ্ধ পাকিস্তান

news-image

 

স্পোর্টস ডেস্ক : বড় দুঃসংবাদই শুনতে হলো পাকিস্তান ফুটবল ফেডারেশনকে (পিএফএফ)। ফেডারেশনের ওপর তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে পাকিস্তানকে আন্তর্জাতিক ফুটবলে নিষিদ্ধ করেছে ফিফা।

বুধবার ফিফা এক বিবৃতিতে জানিয়েছে, এই নিষেধাজ্ঞা না ওঠা পর্যন্ত পাকিস্তানের জাতীয় বা ক্লাব পর্যায়ের কোনো দল আন্তর্জাতিক কোনো প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না।

২০১৫ সালে পিএফএফ-এর নির্বাচনে সংস্থার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন ফয়সাল সালেহ হায়াত। তখন ভোটচুরির অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। ফলে তার আর সংস্থাটি চালানো হয়নি। আদালতে গেছে বিষয়টি। সমস্যার সমাধান করতে পাকিস্তানের হাইকোর্ট ফেডারেশন চালানোর জন্য প্রশাসক নিয়োগ দেন। সেই প্রশাসক পিএফএফ-এর সবকিছু দেখভাল করছে।

কিন্তু ব্যাপারটা ফিফার সংবিধানের পরিপন্থী। ফিফার নিয়মানুযায়ী সদস্য দেশের ফুটবল ফেডারেশন থাকবে স্বশাসিত। কোনো অবস্থাতেই রাষ্ট্র বা তৃতীয় পক্ষ সংস্থার কাজকর্মে হস্তক্ষেপ করতে পারবে না।

পাকিস্তান ফুটবল ফেডারেশনে স্বশাসন ফিরলেই এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে বলে জানিয়েছে ফিফা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা