,

সালমানের সঙ্গে ববি

news-image

বিনোদন ডেস্ক : রেস-থ্রি সিনেমায় সালমান খান ও জ্যাকলিন ফার্নান্দেজের নাম চূড়ান্ত করেছেন নির্মাতারা। তাদের সঙ্গে সিনেমাটিতে আরো কারা থাকছেন তা নিয়ে অনেকদিন ধরেই চলছে গুঞ্জন। উঠে এসেছে সিদ্ধার্থ মালহোত্রা, আদিত্য রয় কাপুর, আদিত্য পাঞ্চোলি ও অমিতাভ বচ্চনের নাম। কিন্তু কারো নামই শেষ পর্যন্ত চূড়ান্ত হয়নি।

তবে রেস-থ্রিতে সালমান-জ্যাকলিনের সঙ্গে ববি দেওল থাকছেন বলে জানিয়েছেন প্রযোজক রমেশ তিওয়ারি। ভারতীয় একটি সংবাদমাধ্যমে এ কথা জানান এই নির্মাতা। এর আগে এ প্রযোজকের সোলজার (১৯৯৮) ও নাকাব (২০০৭) সিনেমায় অভিনয় করেন ববি।

রমেশ তিওয়ারি বলেন, ‘আমি আগেও ববির সঙ্গে কাজ করেছি এবং সোলজার ও নাকাব সিনেমার অভিজ্ঞতা দারুণ ছিল। তিনি খুবই পেশাদার এবং ভালো মানুষ, তার সঙ্গে কাজ করা খুবই আনন্দের। এই সিনেমায় এ অভিনেতাকে ভিন্নভাবে উপস্থাপন করা হবে যেমনটা আগে কেউ তাকে দেখেননি।’

সিনেমায় ববি দেওলের চরিত্রে কেমন হবে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘রেস-থ্রি সিনেমায় সকল চরিত্রই নেতিবাচক। আপনাকে সিনেমাটি দেখে বের করতে হবে প্রকৃতপক্ষে কে কি চরিত্রে অভিনয় করছেন।’

রেস-থ্রি সিনেমায় বিভিন্ন অভিনয়শিল্পীর অভিনয়ের গুঞ্জন প্রসঙ্গে রমেশ তিওয়ারি বলেন, ‘অনেক নামই শোনা যাচ্ছে, তবে এখন পর্যন্ত এ তিনজন চূড়ান্ত হয়েছেন। বাকিদের নামও চূড়ান্ত হওয়ার পর ঘোষণা করা হবে।’

২০০৮ সালে মুক্তি পায় এ ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা রেস। এতে অভিনয় করেন সাইফ আলী খান, অক্ষয় খান্না, বিপাশা বসু, ক্যাটরিনা কাইফ, অনিল কাপুর প্রমুখ। এরপর ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত রেস-টু সিনেমায় অভিনয় করেন-সাইফ আলী খান, জন আব্রাহাম, দীপিকা পাড়ুকোন, জ্যাকলিন ফার্নান্দেজ, অনিল কাপুর, আমিশা প্যাটেল। সিনেমা দুটি পরিচালনা করেন নির্মাতা জুটি আব্বাস-মাস্তান। তবে রেস-থ্রি নির্মাণ করবেন কোরিওগ্রাফার-নির্মাতা রেমো ডিসুজা।

এ জাতীয় আরও খবর

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের

ভারতে মন্দিরের সামনে ট্রাকের ধাক্কায় নিহত ১২

সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

গুমের পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ হাবিবের

টুপটুপ রিসোর্টে আগুন: মালিককে প্রধান আসামি করে মামলা

জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় সৈনিকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর