,

বিয়ের পরিকল্পনা করছেন সুশান্ত-কৃতি?

news-image

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত ও অভিনেত্রী কৃতি স্যানন। রাবতা সিনেমায় একসঙ্গে অভিনয় করেন তারা। এ দুজনকে ঘিরে তখন থেকেই শুরু হয় প্রেমের গুঞ্জন।

অনেকেই ধারণা করেছিলেন, সিনেমায় একসঙ্গে অভিনয় করছেন এ জন্যই হয়তো তাদের ঘিরে প্রেমের গুঞ্জন শুরু হয়েছে। কিন্তু সিনেমা মুক্তির কয়েক মাস পেরিয়ে গেলেও এখনো অটুট রয়েছে সুশান্ত-কৃতির বন্ধুত্ব। এ কারণে নতুন করে আলোচনায় এ জুটি।

শোনা যাচ্ছে, প্রেমের সম্পর্কটাকে এবার আরো এক ধাপ এগিয়ে নিতে চাইছেন এ জুটি। এমনকি বিয়ের পরিকল্পনাও নাকি করে ফেলেছেন তারা। সূত্রের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

এ প্রসঙ্গে সূত্রটি সংবাদমাধ্যমে বলেন, ‘রাবতা সিনেমার সেটে সুশান্ত-কৃতির সম্পর্কের শুরু হয়। তাদের বাস্তব জীবনের বন্ধন এটিকে আরো সুন্দর করে তোলে। তারা দিন দিন আরো ঘনিষ্ঠ হতে থাকেন এবং পরস্পরকে পছন্দ করতে শুরু করেন। তারা একে অন্যকে তাদের পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন।’

তবে তাদের ঘিরে প্রেমের গুঞ্জন বরাবরই অস্বীকার করে এসেছেন সুশান্ত-কৃতি। এর আগে তাদের প্রেম নিয়ে কৃতি তার প্রতিক্রিয়ায় বলেছিলেন, ‘যথেষ্ট হয়েছে। আমরা পরস্পরকে সহ-অভিনয়শিল্পী হিসেবে পছন্দ এবং সম্মান করি, এ ধরনের বানোয়াট এবং ভিত্তিহীন খবরের কোনো সত্যতা নেই।’

এ প্রসঙ্গে সুশান্ত বলেছিলেন, ‘আমার ব্যক্তিগত ব্যাপারে প্রশ্নের জবাব দিতে দিতে আমি ক্লান্ত। প্রথমে আমি এক অভিনেত্রীর সঙ্গে আমার প্রেমের সম্পর্কের খবর পড়ি। এরপর কৃতির সঙ্গে যখন আমার সিনেমার কাজ শুরু হয় তখন আবার এ বিষয়ে গুঞ্জন শুরু হয়। এগুলো ভালো বিনোদন দেয় কিন্তু এটা সম্পূর্ণ বানোয়াট।’

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের