,

বাইক আরোহীর কাণ্ড দেখে ক্ষমা চাইল পুলিশ

news-image

অনলাইন ডেস্ক : ভারতে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো নিষিদ্ধ। এর জন্য প্রশাসনের পক্ষ থেকে চলছে ব্যাপক সচেতনতা। জরিমানার ফাঁসও আছে। কিন্তু বাইক আরোহীরা শুনছে না হেলমেট পরার সতর্কতা। বিনা হেলমেটেই ঘুরছে দু’চাকা। পিঠে চেপে বসেছে এক নয়, দুই নয়, একেবারে পাঁচ আরোহী। এই যখন অবস্থা- আর কোনও উপায় না দেখে হাতজোড় করে ক্ষমা চাইলেন পুলিশ কর্মকর্তা।

সম্প্রতি এমন একটি ছবি ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। যেখানে দেখা যাচ্ছে রাস্তার উপর বাইক নিয়ে দাঁড়িয়ে আছেন এক ব্যক্তি। অবশ্য তিনি একা নন। বাইকে আছে তার পুরো পরিবার। কারওরই মাথায় হেলমেটের কোনও বালাই নেই। এমন সময় পুলিশের মুখোমুখি হন তারা। এবার আর পুলিশ কোনো ব্যবস্থা নিতে পারেননি। কিছু বলার মতো অবস্থাতেও নেই। শেষমেশ হাতজোড় করে যেন ওই পরিবারের কাছে পরাজয় বরণ করে নিয়েছেন পুলিশ কর্মকর্তা। ভারতের অন্ধ্রপ্রদেশের এ ঘটনার ছবিই এখন ইন্টারনেটে ভাইরাল।

কর্নাটকের আইপিএস অফিসার অভিষেক গোয়েল এ ছবি পোস্ট করে জানিয়েছেন, আমরা আর কী করতে পারি! সত্যিই কিছু করার ছিল না ওই পুলিশ কর্মকর্তার। ওই কর্মকর্তা পরে বলেন, যেভাবে ঝুঁকি নিয়ে ওই ব্যক্তি স্ত্রী ও বাচ্চাদের নিয়ে বাইক চালাচ্ছিলেন, তাতে আমি নিজেই হতভম্ব হয়ে পড়ি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের