,

প্রধান বিচারপতির আবেদনে প্রধানমন্ত্রী সই করেছেন: আইনমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেতদক : আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিদেশ যাওয়ার আবেদনে প্রধানমন্ত্রী স্বাক্ষর করেছেন। রাষ্ট্রপতি ঢাকার বাইরে আছেন। তিনি ঢাকায় ফিরে স্বাক্ষর করলে প্রধান বিচারপতির দেশের বাইরে যেতে আর কোনো বাধা থাকবে না।

বুধবার বিকেল তিনটার দিকে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক থেকে বেরিয়ে যাওয়ার সময় তিনি এ কথা বলেন।

আনিসুল হক বলেন, প্রধান বিচারপতি নিজেই ছুটি নিতে পারেন। কিন্তু বিদেশ যেতে হলে রাষ্ট্রপতির অনুমোদন নেওয়ার প্রয়োজন হয়। আর এ অনুমোদনের জন্য ফাইলটি আইন মন্ত্রণালয়ের মাধ্যমে বঙ্গভবনে যাওয়ার নিয়ম।

আইনমন্ত্রী বলেন, প্রধান বিচারপতি যে আবেদন করেছেন সেখানে আজ প্রধানমন্ত্রী ও আমি স্বাক্ষর করেছি। কিশোরগঞ্জ থেকে ফিরলে রাষ্ট্রপতি তাতে স্বাক্ষর করবেন। স্বাক্ষর হয়ে গেলে তার বিদেশ যেতে আর কোনো বাধা থাকবে না।

এক মাসের ছুটিতে থাকা প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ১৩ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত বিদেশে অবস্থান করতে চান। বিষয়টি উল্লেখ করে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে মঙ্গলবার রাষ্ট্রপতির কাছে একটি চিঠি পাঠান তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে