,

ফের প্রধান বিচারপতির বাসায় চিকিৎসক

news-image

নিউজ ডেস্ক : প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার স্বাস্থ্য পরীক্ষা করতে আজ বুধবারও তার বাসভবনে গেছেন এক চিকিৎসক। বুধবার বেলা ১২টা ৫৪ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সালেক আহমেদ প্রধান বিচারপতির বাসভবনে প্রবেশ করেন। সেখানে প্রায় ১৬ মিনিট অবস্থানের পর ১টা ১০ মিনিটে বাসভবন থেকে বের হয়ে আসেন তিনি।

ড. সালেক আহমেদ ফিজিক্যাল মেডিসিন বিষয়ক চিকিৎসক বলে জানা গেছে।
এর আগে মঙ্গলবার ছুটিতে থাকা প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে দেখতে তার বাসায় গিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কার্ডিওলজির চিকিৎসক সজল কৃষ্ণ ব্যানার্জি। মঙ্গলবার দুপুর ২টা ৪৮ মিনিটে তিনি প্রধান বিচারপতির বাসায় প্রবেশ করেন। পরে দুপুর ৩টা ৪৩ মিনিটে বের হয়ে যান।

এছাড়া সোমবার প্রধান বিচারপতির বাসায় গিয়েছিলেন বিএসএমএমইউয়ের ইউরোলজি বিভাগের অধ্যাপক চিকিৎসক হাবিবুর রহমান।
উল্লেখ্য, গত ২ অক্টোবর একমাসের ছুটি চেয়ে রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠান প্রধান বিচারপতি এস কে সিনহা। তিনি আগামী ১৩ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়ায় থাকতে চান বলেও রাষ্ট্রপতিকে অবহিত করেছেন। মঙ্গলবার দুপুরের পর থেকে প্রধান বিচারপতি এস কে সিনহার সরকারি বাসভবনে যাচ্ছেন তার স্বজনরা।

প্রধান বিচারপতি ছুটিতে যাওয়ায় আপিল ডিভিশনের বিচারপতিদের জ্যেষ্ঠতার ভিত্তিতে ওয়াহহাব মিঞাকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি করে গেজেট প্রকাশ করেছে আইন মন্ত্রণালয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে