রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কারা পেল বিশ্বকাপের টিকেট

news-image

আর্জেন্টিনা বিশ্বকাপে যেতে পারবে তো? এ প্রশ্নটিই গত কয়েক দিন ধরে তোলপাড় তুলেছিল ফুটবল অঙ্গনে। আর্জেন্টিনাকে ছাড়া বিশ্বকাপ যে অনেকটাই পানসে হয়ে যেত! শেষ পর্যন্ত অবশ্য সব সংশয়-শঙ্কা উড়িয়ে দিয়ে বিশ্বকাপের টিকেট কেটে ফেলেছে আর্জেন্টিনা। লিওনেল মেসির জাদুতে ইকুয়েডরকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করে ফেলেছে আকাশি-সাদারা। শুধু আর্জেন্টিনাই নয়, বিশ্বকাপ নিশ্চিত করে ফেলেছে মোট ২৩টি দল। ভাগ্য নির্ধারণ হয়নি আর নয়টি দলের। বাছাইপর্বের প্রায় শেষপর্যায়ে এসে দেখে নেওয়া যাক কারা পেয়ে গেছে বিশ্বকাপের টিকেট।

ইউরোপ : ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্বের ম্যাচগুলো হয় দুটি রাউন্ডে। প্রথম রাউন্ডের গ্রুপ পর্বের লড়াই শেষ হয়েছে গতকাল মঙ্গলবার। নয়টি গ্রুপের শীর্ষ নয়টি দল সরাসরি চলে গেছে রাশিয়া বিশ্বকাপে। ইউরোপে বড়সড় অঘটনের শিকার হয়েছে গত বিশ্বকাপের তৃতীয় স্থান দখলকারী নেদারল্যান্ডস। ২০১৮ বিশ্বকাপে আর দেখা যাবে না ডাচদের। আর চমক দেখিয়েছে আইসল্যান্ড। ২০১৬ সালের ইউরো কাপে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যাওয়ার পর প্রথমবারের মতো বিশ্বকাপেও জায়গা করে নিয়েছে ছোট্ট এই দেশটি।

ইউরোপ থেকে বিশ্বকাপ নিশ্চিত করেছে বেলজিয়াম, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আইসল্যান্ড, পোল্যান্ড, পর্তুগাল, সার্বিয়া ও স্পেন। রাশিয়া স্বাগতিক হিসেবে আগে থেকেই আছে ২০১৮ বিশ্বকাপে। বড় দলগুলোর মধ্যে এখনো বিশ্বকাপ নিশ্চিত করতে পারেনি ইতালি। আরো সাতটি দলের সঙ্গে ইতালিকে এখন অংশ নিতে হবে দ্বিতীয় রাউন্ডের লড়াইয়ে।

দক্ষিণ আমেরিকা : এ অঞ্চল থেকে বিশ্বকাপে অংশগ্রহণের জন্য গ্রুপ পর্বে লড়াই চালিয়েছিল ১০টি দল। শীর্ষ চারটি দল ব্রাজিল, উরুগুয়ে, আর্জেন্টিনা ও কলম্বিয়া নিশ্চিত করে ফেলেছে পরবর্তী বিশ্বকাপ। পঞ্চম স্থানে থাকা পেরুকে মহাদেশীয় প্লে-অফ খেলতে হবে নিউজিল্যান্ডের বিপক্ষে।

এশিয়া থেকে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে অংশ নেবে ইরান, জাপান, দক্ষিণ কোরিয়া ও সৌদি আরব। আর আফ্রিকা থেকে বিশ্বকাপের টিকেট পেয়েছে মিসর ও নাইজেরিয়া।

বিশ্বকাপ নিশ্চিত হয়েছে মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ানের তিনটি দেশের। কোস্টারিকা, পানামা ও মেক্সিকোকে দেখা যাবে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ