,

যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রতি ফের কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছে তেহরান। মঙ্গলবার দেশটির প্রধান ধর্মী নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শীর্ষ উপদেষ্টা আলি আকবর বেলায়েতি বলেছেন, ট্রাম্প যদি ইরানের রেভ্যুলুশনারি গার্ডকে (আইআরজিসি) সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভূক্তির নিদের্শ দেন তাহলে ওয়াশিংটনের বিরুদ্ধে সবধরণের ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনা করবে তেহরান।

কয়েকদিনের মধ্যে নিজের ইরান সংক্রান্ত নীতি ঘোষণা করতে যাচ্ছেন ট্রাম্প। সম্ভাব্য ওই ঘোষণায় যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে বের হয়ে যেতে পারে। এ ঘোষণা দিলে পরবর্তী ৯০ দিনের মধ্যে এ সমঝোতায় থাকা না থাকার ব্যাপারে সিদ্ধান্ত নেবে মার্কিন কংগ্রেস। ওই ঘোষণায় ট্রাম্প আইআরজিসি’কে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার কথাও বলবে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম।

আলি আকবর বেলায়েতি বলেছেন, ‘মার্কিনিদের রেভ্যুলুশনারি গার্ডের ক্ষতি করার ক্ষমতা একেবারেই কম। ’ তিনি বলেন, ‘ আমাদের সবধরণের বিষয় বিবেচনায় রয়েছে। তারা যাই করুক, আমরা পাল্টা ব্যবস্থা নেব। ’

এর আগে রোববার আইআরজিসি’র কমান্ডার মেজর জেনারেল মোহাম্মাদ আলী জাফারি হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, আমেরিকা যদি তার বাহিনীকে ‘সন্ত্রাসী’ আখ্যা দেয় তাহলে ইসলামিক স্টেটের সঙ্গে ইরান যে আচরণ করেছে মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনাদের সঙ্গেও সেই একই আচরণ করবে আইআরজিসি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট