,

‘ওস্তাদের মাইর শেষ রাইতে’

news-image

স্পোর্টস ডেস্ক : গোটা বিশ্ব জুড়ে চলছে মেসি বন্দনা। কারণ একটাই, রাশিয়া বিশ্বকাপে খেলা নিয়ে সব অনিশ্চয়তা ও শঙ্কার কালো মেঘকে দূরীভূত করেছে ফুটবল জাদুকর।

নিশ্চিত করেছে আর্জেন্টিনার বিশ্বকাপ টিকিট। মন্ত্রমুগ্ধের মতো বিভোর হয়ে টিভি স্ক্রিনে জাদু দেখিয়েছেন লিও। তুলে নিয়েছেন ইতিহাস গড়া হ্যাটট্রিক। আর তার এ রেকর্ডে ভর করে ১৬ বছর পর ইকুয়েডরের মাঠে জয় পেল আর্জেন্টিনা।
আর্জেন্টিনার এমন জয়ে সোশ্যাল মিডিয়ায়ও উঠেছে প্রশংসার ঝড়, ভক্তদের প্রশংসায় ভাসছেন ফুটবলের বরপুত্র লিওনেল মেসি। তাইতো কেউ কেউ বলছেন ‘ওস্তাদের মাইর শেষ রাইতে’।

মুজাহিদ শুভ নামে এক ভক্ত ফেসবুকে লিখেছেন, ‘অতি উৎসাহীরা হুদাই আর্জেন্টিনারে নিয়া কথা কয়। ওস্তাদের মাইর শেষ রাইতে। ‘

শিহাব হোসেন শান্ত লিখেছেন, ‘অসংখ্য ধন্যবাদ বস এমন একটি ম্যাচ উপহার দেবার জন্য। শ্বাসরুদ্ধকর ম্যাচে ইকুয়েডরের সাথে ৩-১ ব্যবধানে আর্জেন্টিনার জয়ে ২০১৮ বিশ্বকাপ খেলা নিশ্চত করলে। পাশাপাশি কোটি কোটি ভক্তদের মন জয় করে নিলে। ধন্যবাদ বস লিওনেল মেসি। শুভ কামনা রইল আর্জেন্টিনার প্রতি। ‘

মাহফুজ হিমু নামের একজন লিখেছেন, ‘আর্জেন্টিনা ছাড়া বিশ্বকাপ, গোঁফ ছাড়া অনিল কাপুরের মত। আমরা কোনোটাই প্রত্যাশা করিনা। ‘

আলম ফরহাদ ফেসবুকে লিখেছেন, ‘যতদূর মনে পড়ে, আমি অতি আনন্দে সর্বশেষ কেঁদেছিলাম ২০১২ সালে ঢাবিতে চান্স পেয়ে! বিগত দীর্ঘ পাঁচ বছরে এমন কান্না করার মত অতটা আনন্দিত হতে পারি নাই কখনও!
আজকে ২০১৭ সালের ১১ অক্টোবর সকাল সকাল আবারও কেঁদেছি আর্জেন্টিনার জয়ে!!! এ বিজয় সত্যিই অনেক আবেগের আর ভালবাসার!’

শুধু তাই নয়, কেউ কেউ নিজের প্রোফাইল ছবিও পরিবর্তন করেছেন। এরকমই একজন মোহাম্মদ আলী। তিনি লিখেছেন, এই প্রথম নিজের ছবি ছাড়া অন্যের (মেসির) ছবি প্রোফাইল পিক দিলাম।

অনেক নারী ভক্ত মেসিকে তাদের প্রেমিকের চেয়েও বেশি প্রাধান্য দিয়ে স্ট্যাটাস দিয়েছেন। লিখেছেন, ‘লাভ ইউ মেসি। মেরি মি’

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের