,

ধর্ষক ‘বাবা’ রাম রহিম সিংয়ের ‘আর্জি’ মেনে নিল আদালত

news-image

আন্তর্জাতিক ডেস্ক :ভারতের ধর্ষক ‘বাবা’ রাম রহিমের আর্জি মেনে নিল আদালত। প্রথম থেকেই নিজেকে নির্দোষ বলে দাবি করে আসছিল রাম রহিম।

নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল সে। এবার হাইকোর্টে ডেরা সচ্চা সৌদা প্রধান গুরমিত রাম রহিমের আর্জি গৃহীত হয়েছে বলে জানিয়েছে পাঞ্জাব হারিয়ানা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।
২০০২ সালে ডেরার দুই সাধ্বীকে ধর্ষণের অভিযোগে গত ২৫ আগস্ট পঞ্চকুলার বিশেষ সিবিআই আদালত রাম রহিমকে ২০ বছরের জেল ও ৩০ লক্ষ টাকার জরিমানার নির্দেশ দেয়। রোহতকের জেল থেকেই এক মাসের মাথায় সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয় ডেরা প্রধান।

রাম রহিমের আইনজীবী এস কে গর্গ নারওয়ানা জানিয়েছেন, দুটি ক্ষেত্রেই যাতে তার মক্কেলের সাজা কমানো হয়, সেবিষয়ে উচ্চ আদালতে আর্জি জানানো হয়েছিল, তা গৃহীত হয়েছে। তাছাড়াও গতকালই তিনি আদালতে দাবি করেন, তার মক্কেল অর্থাৎ রাম রহিম নাকি পার্থিব দুনিয়া ত্যাগ করেছে।

সেক্ষেত্রে রাম রহিম জরিমানার ৩০ লক্ষ টাকা দিতেও ব্যর্থ বলে জানান তিনি। যদিও আদালত রাম রহিমের আইনজীবীর সেই আর্জি খারিজ করে দিয়েছে। অন্যদিকে রাম রহিমের যাবজ্জীবন সাজার আর্জি নিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন ধর্ষিতা দুই সাধ্বীও। তাদেরও আর্জি গৃহীত হয়েছে বলে সূত্রের খবর।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট