,

পররাষ্ট্রমন্ত্রীকে মেধা পরীক্ষার চ্যালেঞ্জ ট্রাম্পের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে মেধা পরীক্ষার চ্যালেঞ্জ জানিয়েছেন। ফোর্বস ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ চ্যালেঞ্জ জানিয়েছেন।

মার্কিন পররাষ্ট্রনীতি বিষয়ক কিছু পদক্ষেপ নিয়ে টিলারসনের সঙ্গে ট্রাম্পের দ্বন্দ্ব চলছিল। ট্রাম্পের এই মন্তব্য দুজনের এই দ্বন্দ্বের বিষয়টি নতুন করে সামনে নিয়ে এলো।

ফোর্বস ম্যাগাজিনের পক্ষ থেকে ট্রাম্পে কাছে জানতে চাওয়া হয়, টিলারসনকে তাকে নির্বোধ বলেছেন এবং এ বিষয়ে তার মন্তব্য কী। জবাবে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি এটা ভুয়া সংবাদ।তবে তিনি যদি এ ধরণের কিছু বলে থাকেন, আমার মনে হয় আমাদের মেধা পরীক্ষায় বসা প্রয়োজন। আমি বলতে পারব, কে জিততে যাচ্ছে।’

গত সপ্তাহে খবর বের হয়, টিলারসন পদত্যাগ করতে যাচ্ছেন। ওই সময় তিনি সংবাদ সম্মেলনে এ খবর সত্য নয় বলে দাবি করেন। তবে এনবিসি নিউজ এক প্রতিবেদনে জানিয়েছিল, ট্রাম্পকে নির্বোধ বলে আখ্যা দিয়েছেন টিলারসন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অবশ্য এ প্রতিবেদনের বিষয়ে কোনো মন্তব্য করেননি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট