,

হৃতিকের পরকীয়ার কারণেই সুজানের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়েছিল?

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের হট টপিক হৃতিক রোশন ও কঙ্গনা রানাউতের সম্পর্ক ও বিচ্ছেদ। এই প্রসঙ্গে একাধিক মামলা, শুনানি হওয়ার পরেও কোন সমাধান পাওয়া যায়নি। একের পর এক পাল্টাপাল্টি অভিযোগ আসছে দুই পক্ষ থেকে। এবার বলা হচ্ছে, হৃতিকের সঙ্গে সুজান খানের বিবাহ বিচ্ছেদের জন্য নাকি দায়ী ছিলেন কঙ্গনা!

‘কৃষ ৩’ ছবির শুটিং চলাকালীন হৃতিকের সঙ্গে কঙ্গনার প্রেমের সম্পর্ক ছিল। আর সেই ছবি মুক্তির কয়েক দিন পরই হৃতিক ও সুজান তাদের বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন। ইদানিং ইন্ডাস্ট্রিতে নতুন করে শুরু হয়েছে গসিপ। বলা হচ্ছে, কঙ্গনার সঙ্গে পরকীয়া সম্পর্কের কারণেই হৃতিক-সুজানের ডিভোর্স হয়েছিল।

তবে হৃতিকের দাবি, একটা বিয়ে ভাঙার পিছনে অনেক কারণ থাকে। সুজান ও তিনি এখনও ভালো বন্ধু। কিন্তু অনেকে ভেবে নেন, সুপারস্টার নিশ্চয়ই খারাপ কিছু করেছিল, তাই তাদের বিয়ে ভেঙেছে। কিন্তু ব্যাপারটা এমন নয়।

এদিকে ১৩ বছরের বিবাহিত জীবন কাটিয়ে যখন হৃতিক-সুজান ডিভোর্সের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন, তখন অবাক হয়েছিল হৃতিকের কাছের মানুষ থেকে ভক্তরা পর্যন্ত। কঙ্গনা তাদের সম্পর্কের মাঝে চলে এসেছিলেন, এখন এই সম্ভাবনার কথাও বলেছেন কেউ কেউ। নতুন করে আবার এই গুঞ্জনের সূত্রপাত হয়েছে বলিউড অঞ্চলে। সূত্র: ইন্ডিয়া টুডে

এ জাতীয় আরও খবর

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের

ভারতে মন্দিরের সামনে ট্রাকের ধাক্কায় নিহত ১২

সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

গুমের পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ হাবিবের

টুপটুপ রিসোর্টে আগুন: মালিককে প্রধান আসামি করে মামলা

জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় সৈনিকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর