,

প্রাণে বাঁচতে মৃতদেহ আঁকড়ে ভেসে ছিল এই শিশু

news-image

নিউজ ডেস্ক : মিয়ানমারের সহিংসতায় রাখাইন রাজ্য থেকে পালিয়ে বাংলাদেশে আসার পথে নাফ নদীতে ট্রলারডুবির ঘটনায় প্রাণে বাঁচতে ৮ বছরের শিশু আরাফাত মৃতদেহ আঁকড়ে ভেসে ছিল। বেঁচে থাকার জন্য শিশুটির কাছে সেই মুহূর্তে মৃতদেহটিই ছিল একমাত্র অবলম্বন।

৮ অক্টোবর রোববার রাতে আরাফাত তার বাবা, মা, বড় বোন, ছোট ভাইসহ গ্রামের অন্যদের সাথে নাইক্ষংদিয়া এলাকা থেকে বাংলাদেশের শাহপরীর দ্বীপে আসতে একটি ট্রলারে ওঠেছিল।

এর পর ট্রলারটি নাফ নদীতে ডুবে গেলে নিজে বেঁচে গেলেও মা-বাবা, ভাই-বোন সবাইকে হারিয়ে ফেলে আরাফাত। শিশুটি জানে না তার পরিবারের সবাই বেঁচে আছেন নাকি মারা গেছেন। বর্তমানে সে বেঁচে যাওয়া গ্রামের অন্যদের সঙ্গে বালুখালী রোহিঙ্গা শিবিরে রয়েছে।

আরাফাত জানায়, একটি ভাসমান মৃতদেহ আঁকড়ে ধরে সে প্রাণে বেঁচে ছিল। মৃতদেহটি বয়স্ক লোকের ছিল তবে অন্ধকারে তাকে চিনতে পারেননি আরাফাত। কিন্তু সে বুঝতে পেরেছিল লোকটি মারা গেছে। এভাবে প্রায় দুই-তিন ঘন্টা ভেসে ছিল শিশুটি। পরে বিজিবির একটি উদ্ধারকারী ট্রলার নাফ নদী থেকে তাকে উদ্ধার করে।

উল্লেখ্য, ২৪ আগস্ট রাতে রাখাইন রাজ্যের প্রায় ৩০টি পুলিশ পোস্টে একযোগে হামলা চালায় দ্য আরাকান রোহিঙ্গা সলভেশন আর্মি (এআরএসএ)। এরপর থেকে মিয়ানমার কর্তৃপক্ষ রাখাইন রাজ্যে অভিযান শুরু করে। যার প্রেক্ষিতে প্রায় ৫ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে।
নতুন করে পালিয়ে আসা এবং অাগে থেকে বসবাস করা রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে বারবার দাবি জানিয়ে এসেছে বাংলাদেশে।

এ জাতীয় আরও খবর

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের

ভারতে মন্দিরের সামনে ট্রাকের ধাক্কায় নিহত ১২

সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

গুমের পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ হাবিবের

টুপটুপ রিসোর্টে আগুন: মালিককে প্রধান আসামি করে মামলা

জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় সৈনিকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর