সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যপ্রাচ্যে চলছে শাকিবের ‘নবাব’

news-image

বিনোদন প্রতিবেদক : আরব আমিরাত, কুয়েত, কাতারসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে গত শুক্রবার মুক্তি পেয়েছে শাকিব অভিনীত ছবি ‘নবাব’। ছবিটির সঙ্গে আরবি সাবটাইটেল যোগ করা হয়েছে। এনটিভি অনলাইনের সঙ্গে আলাপকালে এসব তথ্য দেন শাকিব স্বয়ং।

শাকিব বলেন, ‘আমি বিশ্বাস করি, আমাদের ছবি দর্শক দেখতে চায়। একসময় আমরা বাংলাদেশ ও ভারতের কথা চিন্তা করলেও এখন বিশ্বের সব বাংলা ভাষাভাষীর দর্শক আমাদের ছবি দেখছেন। আমি সবাইকে ধন্যবাদ জানাই, ছবি দেখে আমাদের উৎসাহ দেওয়ার জন্য।’

বাংলাদেশের ছবি এগিয়ে যাবে আশা প্রকাশ করে শাকিব বলেন, ‘আমার মনে হয়, আমাদের ছবি এগিয়ে যাবে, আমরা আমাদের মতো চেষ্টা করছি। সবাই যদি সবার জায়গায় চেষ্টা করে, তাহলে একদিন ঠিকই সময় ফিরবে। এরই মধ্যে দর্শক ভালো ছবিগুলো গ্রহণ করেছেন। আবার একই সঙ্গে মানহীন ছবি প্রত্যাখ্যান করেছেন। তার মানে দর্শক বলছেন, তারা ভালো ছবি দেখতে চান। আমি আমার মতো চেষ্টা করছি, শুধু অভিনয় নয়, সব ভাবেই চেষ্টা করছি নিজেদের অবস্থান ধরে রাখতে, দেশের বাইরে নিজেদের অবস্থান শক্ত করতে।’

দেশে ছবি তৈরির পরিবেশ প্রসঙ্গে শাকিব বলেন, “আমাদের সবার উচিত কাজের সুন্দর পরিবেশ তৈরি করা। সবাই জানেন, আমরা কোন পরিবেশে ছবিতে কাজ করছি।

আমি ‘অহংকার’ ছবি নিয়ে কিছু বলব না, কিন্তু ‘রংবাজ’ ছবি নিয়ে আমি কিছু বলতে চাই। সবাই জানেন, এই ছবিতে দেশের প্রযোজনা প্রতিষ্ঠানের বাইরে কলকাতার একটি প্রযোজনা প্রতিষ্ঠানও টাকা লগ্নি করেছে। যেখানে বাংলাদেশে নিজেদের ছবিতে টাকা দিতে চায় না প্রযোজক, সেখানে আমার জন্য কলকাতার একটি প্রতিষ্ঠান টাকা লগ্নি করেছে। অথচ আমরা ঠিকমতো ছবির শুটিং করতে পারিনি। সবাই জানেন, প্রায়ই শুটিং বন্ধ রাখতে হয়েছে। এমন অবস্থায় কতটা ভালো ছবি নির্মাণ করা সম্ভব?’

শাকিব খান এখন ‘চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইল্যা মাইয়া’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত আছেন। এই ছবিতে তাঁর সঙ্গে আছেন নায়িকা বুবলী।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা