,

মায়ের সঙ্গে প্রথম শুটিং দেখল জয়

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি আবদুল মান্নান পরিচালিত ‘পাংকু জামাই’ ছবির শুটিং শেষ করেছেন তিনি। শুটিংয়ের অভিজ্ঞতা ও অন্যান্য বিষয় নিয়ে কথা বলেছেন অপু।

প্রশ্ন : দীর্ঘদিন পর ছবির শুটিং করলেন। অভিনয়ে কোনো জড়তা কাজ করেছিল কি?

অপু বিশ্বাস : এটা ঠিক, অনেক দিন পর ক্যামেরার সামনে দাঁড়িয়ে অভিনয় করেছি। কিন্তু কোনো জড়তা কাজ করেনি। ক্যামেরার সামনে সব সময় আমি ফ্রেন্ডলি। ছবিতে আমার কিছু দৃশ্যের শুটিং বাকি ছিল। সেটা শেষ করেছি।

প্রশ্ন : ছবির শুটিং শাকিব খানের পুবাইলের শুটিং হাউস জান্নাতে করেছিলেন। শুনেছি, শুটিংয়ে ছেলে আব্রাম খান জয় আপনার সঙ্গেই ছিল?

অপু বিশ্বাস : এর আগে কোনো শুটিংয়ে আব্রামকে কখনো নিয়ে যাওয়া হয়নি। এবারই প্রথম নিয়ে গিয়েছি। কারণ, এটা শাকিবের বাড়ি। আমার আলাদা রুম আছে সেখানে।

বিশ্রাম নিতে পারি। কিছু খেতে ইচ্ছে করলে নিজে রান্না করে খেতে পারি। আব্রাম খুব মজা করে সেখানে ছিল। বাবার বিছানায় ঘুমিয়েছে। আমিও নিশ্চিন্তে শুটিং করেছি।

প্রশ্ন : ছেলে আব্রাম খান জয়কে আদর করে আপনারা অন্য কোনো নামে ডাকেন কি?

অপু বিশ্বাস : শাকিব আব্রামকে আবরার বলে ডাকে। আমি কখনো আব্রাম, আবার কখনো জয় বলে ডাকি। আমার নামের সঙ্গে মিল রেখে ছেলের নাম আব্রাম আমি রেখেছি। যদি আমার মেয়ে হতো, তাহলে হয়তো শাকিবের নামের সঙ্গে মিল রেখে নাম রাখতাম।

প্রশ্ন : নতুন ছবিতে অভিনয়ের খবর আছে কি?

অপু বিশ্বাস : বেশ কিছু ছবিতে অভিনয় করার প্রস্তাব পেয়েছি। অভিনয় করার জন্য প্রস্তুত হচ্ছি। নিয়মিত জিম করছি। ডায়েট করছি। এর মধ্যে আমার তিন কেজি ওজন কমেছে। এনটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে