,

আরসার যুদ্ধবিরতির সমাপ্তি ঘোষণা, শান্তির ডাকে সাড়া দিতে প্রস্তুত

news-image
একমাসের যুদ্ধবিরতির সমাপ্তি ঘোষণা করেছে মিয়ানমারের রাখাইন রাজ্যে স্বাধীনতাকামী রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (এআরএসএ)। একইসঙ্গে মিয়ানমার সরকারের যে কোন শান্তি উদ্যোগে সাড়া দিতে প্রস্তুত বলে জানিয়েছে তারা। মঙ্গলবার সংবাদমাধ্যম সাউথ এশিয়ান মনিটরের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, গত মাসে রাখাইন রাজ্যে নিরাপদে ত্রাণ সহায়তা পৌঁছানোর জন্য সংগঠনটির পক্ষ থেকে এক মাসের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। ৯ অক্টোবর মধ্যরাতে শেষ হয়।তবে পরবর্তী পদক্ষেপ কি হবে সে বিষয়ে সংগঠনটির পক্ষ থেকে এখনো কিছু বলা হয়নি। তবে তারা ‘রোহিঙ্গাদের বিরুদ্ধে অত্যাচার ও নিপীড়ন বন্ধে দৃঢ় প্রতিজ্ঞ’ বলে জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, মিয়ানমার সরকার যে কোনো পর্যায়ে শান্তি চাইলে, আরসা সেই প্রচেষ্টা ও উদ্যোগকে স্বাগত জানাবে।’

গত ২৫ আগস্ট রাখাইন রাজ্যে বেশ কয়েকটি পুলিশ চেকপোস্টে হামলা চালিয়েছিলো আরাকান আর্মি। এরপরই রোহিঙ্গাদের উপর নিধনযজ্ঞ চালানো শুরু করে মিয়ানমারের সামরিক বাহিনী। তারা এই সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী বলে আখ্যায়িত করতে চায়।

তবে বারবারই এই অভিযোগ উড়িয়ে দিয়েছে আরসা। তার শুধুমাত্র রোহিঙ্গাদের মুক্তি ও স্বাধীনতার পক্ষে লড়াই করে জানিয়ে ত্রাণ সুবিধার জন্য একমাসে যুদ্ধবিরতির ঘোষণা দেয়।

সাম্প্রতিক এই বিবৃতির ব্যাপারে মিয়ানমার সরকারের পক্ষ থেকেও কিছু জানানো হয়নি।  এর আগে গত ১০ সেপ্টেম্বর আরসা এক মাসের যুদ্ধবিরতি ঘোষণা করার পর সরকারের একজন মুখপাত্র বলেছিলেন, ‘সন্ত্রাসীদের সঙ্গে আলোচনার কোনো নীতি আমাদের নেই।’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট