,

রুশ বোমারু বিমান কিনছে পাকিস্তান, সতর্ক ভারত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সামরিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে কাজ শুরু করেছে পকিস্তান। আর তারই অংশ হিসেবে এবার রাশিয়া থেকে আরও অত্যাধুনিক যুদ্ধবিমান কেনার বিষয়ে আলোচনা করছে দেশটি।

এসইউ-৩৫ ফ্ল্যাংকার-ই নামের এই বোমারু বিমান রাশিয়ার থেকে কিনতে চেয়ে আবেদন করেছে পাকিস্তান। পাক প্রতিরক্ষা বিষয়ক সাময়িক পত্রিকা আইএইচএস জেন-এর বিশ্লেষকরা এই তথ্য জানিয়েছেন।

প্রসঙ্গত, নাম প্রকাশে অনিচ্ছুক পাক সরকারের পদস্থ কর্মকর্তারা বিষয়টি অস্বীকার করেননি। তবে এখনও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন তারা।

এ ব্যাপারে এক কর্মকর্তা বলেছেন, শত্রু সীমানার অনেক ভিতরে ঢুকতে পারে এমন সুদক্ষ বোমারু বিমান পিএএফ’র দরকার। আর এই জন্যেই পাকিস্তান দুই ইঞ্জিনের এসইউ-৩৫ বিমান কিনতে আগ্রহী বলে জানান তিনি। এছাড়া, পাকিস্তানের অন্য আরেক কর্মকর্তা বলেন, ভারতের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক থাকা সত্ত্বেও পাকিস্তানকে অত্যাধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রি করতে আগ্রহী হয়েছে রাশিয়া। অবশ্য এসইউ-৩৫ বিমান কেনা হবে কিনা বা কি শর্তে কেনা হবে এখনও তা বলার সময় আসেনি বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট