,

জোয়ারে ভেসে এল ৯ লাশ

news-image

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি : মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবির ঘটনায় আরও নয়জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর আগে এ ঘটনায় ১৪ জনের লাশ ভেসে এসেছিল।

রাখাইন রাজ্যের নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে গত রোববার সন্ধ্যায় নারী, শিশুসহ ৫০ জনের বেশি রোহিঙ্গা ইঞ্জিনচালিত ওই নৌকায় করে টেকনাফে আসছিল। রাত নয়টার দিকে নৌকাটি টেকনাফের শাহপরীর দ্বীপের ঘোলারচর এলাকায় নাফ নদী ও সাগরের মোহনায় ঝোড়ো হাওয়ার কবলে পড়ে ডুবে যায়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন খান বলেন, আজ মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে সেন্ট মার্টিন দ্বীপ, টেকনাফ সদরে হাবিরছড়া, রাজারছড়া এলাকায় জোয়ারের পানির সঙ্গে সৈকত ভেসে আসে আরও নয় লাশ। বিজিবি, পুলিশ ও স্থানীয় লোকজন লাশগুলো উদ্ধার করে। লাশগুলো দাফনের প্রক্রিয়া চলছে।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে কর্নেল এস এম আরিফুল ইসলাম বলেন, আজ উদ্ধার হওয়া নয়জনের মধ্যে আট নারী ও এক শিশু রয়েছে। এ নিয়ে ২৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তার মধ্যে ১২ শিশু, ১০ নারী ও ১ জন পুরুষ।

প্রাণ বাঁচাতে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে বাংলাদেশে আসার পথে নাফ নদী এবং বঙ্গোপসাগরের উত্তাল ঢেউয়ের সঙ্গেও প্রতিনিয়ত লড়তে হচ্ছে রোহিঙ্গাদের। গত ২৯ আগস্ট থেকে ৮ অক্টোবর পর্যন্ত নাফ নদী ও বঙ্গোপসাগরে রোহিঙ্গাবাহী ২৫টি নৌকাডুবির ঘটনায় ১৫৭ জনের লাশ উদ্ধার করা হয়। তাদের মধ্যে একজন বাংলাদেশি। তিনি নৌকার মাঝি ছিলেন।

উদ্ধার হওয়া লাশের মধ্যে উখিয়া থেকে ২৮ এবং টেকনাফ থেকে ১২৯ জন রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে ৮১টি শিশু, ৪৯ নারী ও ২৬ জন পুরুষ।

এ জাতীয় আরও খবর

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের

ভারতে মন্দিরের সামনে ট্রাকের ধাক্কায় নিহত ১২

সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

গুমের পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ হাবিবের

টুপটুপ রিসোর্টে আগুন: মালিককে প্রধান আসামি করে মামলা

জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় সৈনিকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর