,

‘কাতালোনিয়াকে স্বীকৃতি দেবে না ফ্রান্স’

news-image

আন্তর্জাতিক ডেস্ক: কাতালোনিয়া স্বাধীনতার ঘোষণা দিলে তাতে স্বীকৃতি দেবে না ফ্রান্স। রোববার ফ্রান্সের ইউরোপীয় সম্পর্ক বিভাগীয় মন্ত্রী নাথালি লুইসিউ এ হুঁশিয়ারি দিয়েছেন।

ফরাসি মন্ত্রী বলেন, ‘ যদি এককভাবে স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়, তাহলে একে স্বীকৃতি দেওয়া হবে না।’

তিনি বলেন, ‘মাত্র এক সপ্তাহ আগে স্বাধীনতার পক্ষে অবস্থানকারীদের আয়োজিত ভোটের মাধ্যমে কাতালোনিয়াকে সংজ্ঞায়িত করা যাবে না।’

সিনিউজ টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘স্পেনের রাজনীতির সব স্তরের মধ্যে সংলাপের মাধ্যমে এই সংকটের সমাধান প্রয়োজন।’

এর আগে ইউরোপীয় কমিশনের দেওয়া সতর্কবার্তা উচ্চারণ করে লুইসিউ জানান, কাতালোনিয়া স্বাধীন হলে এটি নিজেকে ইউরোপীয় কমিশনের বাইরে দেখতে পাবে। সদস্যপদের জন্য তাদেরকে নতুন করে আবেদন করতে হবে।

তিনি বলেন, ‘যদি স্বাধীনতার স্বীকৃতি দেওয়া হয়-যেটির বিষয়ে আলোচনা হচ্ছে না, তার দ্রুত প্রতিক্রিয়া হবে কাতালোনিয়া স্বয়ংক্রিয়ভাবে ইউরোপীয় ইউনিয়ন থেকে বাদ পড়ে যাবে।’

স্বাধীনতার প্রশ্নে গত রোববার গণভোট আয়োজন করেছিল কাতালোনিয়া সরকার। ভোটদাতাদের মধ্যে ৯০ শতাংশই স্বাধীনতার পক্ষে রায় দিয়েছেন। এই ভোট ঠেকাতে আদালতের নিষেধাজ্ঞা থেকে শুরু করে পুলিশ মোতায়েন সবই করেছিল স্পেন সরকার। ভোটের দিন পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছিল আট শতাধিক বেসামরিক নাগরিক। স্পেন সরকারের পক্ষ থেকে অবশ্য শনিবার এ ঘটনার জন্য ক্ষমা চাওয়া হয়েছে। তবে কাতালোনিয়া সরকার স্বাধীনতা ঘোষণার প্রশ্নে এখনো অনড় অবস্থানে রয়েছে। মঙ্গলবার আঞ্চলিক পার্লামেন্টের অধিবেশনে প্রেসিডেন্ট কার্লেস পুজদেমনের ভাষণ দেওয়ার কথা রয়েছে। ওই সময় তিনি স্বাধীনতার ঘোষণা দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে