,

দিল্লিতে লাইট পোস্টে বেঁধে নাইজেরীয়কে নির্যাতন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজধানী দিল্লিতে এক নাইজেরীয় যুবককে লাইট পোস্টে বেঁধে ব্যাপক মারধর করছে কয়েকজন যুবক। পরে তাকে রাস্তায় ফেলে পালিয়ে যায় হামলাকারীরা। সোমবার ওই যুবককে পেটানোর একটি ভিডিও হাতে পেয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি অনলাইন।

এনডিটিভি জানিয়েছে, মালভিয়া নগরের কৃষ্ণকুমার নামে এক ব্যক্তির বাড়িতে চুরির অভিযোগে ২৪ সেপ্টেম্বর ওই নাইজেরীয় যুবককে পুলিশের হাতে তুলে দিয়েছিল স্থানীয় বাসিন্দা। পুলিশের কাছে হস্তান্তরের সময় যুবকটি গুরুতর আহত ও অজ্ঞান অবস্থায় ছিল। স্থানীয়দের দাবি, চুরি করে পালিয়ে যাওয়ার সময় সিড়ি থেকে পড়ে গিয়ে আহত হয়েছে ওই যুবক।

এনডিটিভির কাছে মোবাইল ফোনে ধারণ করা যে ভিডিওটি এসেছে তাতে স্থানীয়দের দাবি মিথ্যা ছিল বলে দেখা গেছে। এতে দেখা গেছে, যুবককে লাইট পোস্টে বেঁধে ব্যাপক মারধর করছে কয়েকজন যুবক। ওই যুবক যখন চিৎকার করে ক্ষমা চাচ্ছিল তখন পেছন থেকে একজনকে বলতে শোনা যাচ্ছিল, ‘লাল মরিচ নিয়ে আস। আরো জোরে মার।’

পুলিশ ওই যুবককে চিকিৎসা দেওয়ার পর আদালতে হাজির করে। আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। তবে হামলাকারীদের সন্ধান এখনো পায়নি পুলিশ।

এর আগে চলতি বছরের প্রথমদিকে দিল্লি ও আশেপাশের এলাকায় বাস করা আফ্রিকার দেশগুলোর নাগরিকদের ওপর বর্ণবাদী হামলা চালিয়েছিল চরমপন্থী হিন্দুরা।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট