,

মিয়ানমার সেনাবাহিনীর বিচার করবে আমেরিকা

news-image

আন্তর্জাতিক ডেস্ক :রোহিঙ্গাদের ওপর দমন-পীড়নের দায়ে মিয়ানমারের সেনা সদস্যদের শাস্তির বিষয়ে চিন্তা করছে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র। বিষয়টি নিয়ে আলোচনা করেছেন ইয়াঙ্গুন ও ইউরোপভিত্তিক বেশ কয়েকজন কূটনীতিক ও সরকারি কর্মকর্তা। তবে এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। রয়টার্সের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

চলতি মাসের ১৬ তারিখে মিয়ানমার বিষয়ে আলোচনায় বসবে ইউরোপীয় ইউনিয়ন। তবে ওই আলোচনাতেই মিয়ানমারের সেনা সদস্যদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিষয়ে কোনো পদক্ষেপ আসবে কিনা তা এখনও নিশ্চিত নয়।

মিয়ানমারের সহিংসতা থেকে পালিয়ে লাখ লাখ রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তবে রোহিঙ্গাদের ওপর নির্যাতন বরাবরই অস্বীকার করে আসছে মিয়ানমার। অন্যদিকে রাখাইনে যে নিপীড়ন চলছে, তাকে ‘যেন এক জাতিগত নিধনের আদর্শ উদাহরণ’ হিসেবে আখ্যায়িত করেছে জাতিসংঘ।

এখন নতুন করে দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি ভাবা হচ্ছে। রোহিঙ্গা মুসলিমদের ওপর সেনাবাহিনীর অত্যাচারের ঘটনায় বিশ্বজুড়ে মিয়ানমার সরকার এবং দেশটির নেত্রী অং সান সু চির বিরুদ্ধে তীব্র নিন্দা জানানো হচ্ছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট