,

সালমানের সঙ্গে বরুণ?

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের অন্যতম জনপ্রিয় সিনেমা কিক। সালমান খান ও জ্যাকলিন ফার্নান্দেজ অভিনীত ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি বক্স অফিসেও বেশ সাফল্য পায়। এ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক হয় সাজিদ নাদিয়াদওয়ালার।

তিন বছর পর এর সিক্যুয়েল নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। এ নিয়ে চলছে নানা গুঞ্জন। গত সপ্তাহে সাজিদ নাদিয়াদওয়ালার অফিসে সালমানের উপস্থিতিতে এ গুঞ্জন আরো জোরাল হয়েছে।

এদিকে শোনা যাচ্ছে, সালমানের সঙ্গে কিক-টু সিনেমায় যোগ হচ্ছেন বরুণ ধাওয়ান। দাবাং খ্যাত এ অভিনেতার মতো বরুণও বাণিজ্যিক ঘরাণার সিনেমাতে বেশি অভিনয় করেন। এছাড়া বরুণ প্রায়ই বলে থাকেন সালমানের কাছ থেকে অনুপ্রেরণা খুঁজে পেয়েছেন তিনি। আর সম্প্রতি মুক্তিপ্রাপ্ত জুড়ওয়া-টু সিনেমার দৃশ্যে সালমান-বরুণকে একসঙ্গে দেখে এ দুজনকে কিক-টু সিনেমাতেও রাখার পরিকল্পনা করছেন সাজিদ নাদিওয়াদওয়ালা।

এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘জুড়ওয়া-টু সিনেমার সবচেয়ে জনপ্রিয় দৃশ্য হলো যখন সালমান ও বরুণ একসঙ্গে হাজির হন। তাদের একসঙ্গে দেখে, সাজিদ তার সিনেমায় এ দুজনকে নেয়ার পরিকল্পনা করছেন।’

কিক সিনেমাটি একই নামের তেলেগু একটি সিনেমার রিমেক। তবে এবারের সিনেমাটি ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত তেলেগু অ্যাকশন-কমেডি কিক-টু থেকে আলাদা হবে বলে জানা গেছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের শেষের দিকে কিক-টু সিনেমার শুটিং শুরু হবে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের