,

যুক্তরাষ্ট্র ও তুরস্ক পরস্পরকে ভিসা দেওয়া স্থগিত করেছে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ও তুরস্ক একে অন্যের দেশে ভ্রমণের ভিসা দেওয়া স্থগিত করেছে।

কূটনীতিকদের নিরাপত্তা নিয়ে দুই দেশের মধ্যে সৃষ্ট বিতর্কের জেরে প্রথমে যুক্তরাষ্ট্র এবং পরে তুরস্ক ভিসা কার্যক্রম স্থগিত করেছে।

ওয়াশিংটনে তুরস্কের দূতাবাস জানিয়েছে, মিশন ও কূটনীতিকদের নিরাপত্তায় যুক্তরাষ্ট্র সরকারের প্রতিশ্রুতির বিষয়টি পুনর্বিবেচনা করে দেখার প্রয়োজন পড়েছে। এর কয়েক ঘণ্টা আগে আঙ্কারায় যুক্তরাষ্ট্রের দূতাবাস একই ধরনের বিবৃতি দেয়।

গত বছর তুরস্কে ব্যর্থ সামরিক অভ্যুত্থানের ষড়যন্ত্রকারী হিসেবে অভিযুক্ত যুক্তরাষ্ট্রে নির্বাসিত ফেতুল্লাহ গুলেনের সঙ্গে যোগসূত্র থাকার সন্দেহে গত সপ্তাহে ইস্তাম্বুলে মার্কিন দূতাবাসের এক কর্মকর্তাকে আটক করা হয়।

এ নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন সৃষ্টি হয়। ওয়াশিংটন এ ঘটনার নিন্দা জানায় এবং অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করে। দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নের ওপর গুরুত্বারোপ করে তারা।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুর খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কনস্যুলেট থেকে আটক হওয়া দূতাবাস কর্মকর্তা একজন পুরুষ তুর্কি।

যুক্তরাষ্ট্র থেকে তুরস্কে আসার সব ধরনের ভিসা দেওয়া স্থগিত করেছে ওয়াশিংটনের তুর্কি দূতাবাস। স্টিকার ভিসাসহ ই-ভিসা ও বর্ডার ভিসাও স্থগিত করা হয়েছে।

এর আগে আঙ্কারায় যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকেও একই ভাষায় ভিসা স্থগিতের বিবৃতি প্রকাশ করা হয়। দুটি বিবৃতির মধ্যে শুধু দেশের নাম বাদে বাকি সব হুবহু।

মার্কিন দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ভ্রমণের জন্য তুরস্কের সব কূটনৈতিক মিশন থেকে নন-ইমিগ্রেশন ভিসা দেওয়া স্থগিত করা হলো। তবে ইমিগ্রেশন ভিসা চালু রয়েছে।

ভ্রমণ, চিকিৎসা, ব্যবসায়িক কাজ ও শিক্ষাসহ অস্থায়ী ভিত্তিতে বিভিন্ন কারণে নন-ইমিগ্রেশন ভিসা দেওয়া হয়।

২০১৬ সালের জুলাই মাসে তুরস্কে ব্যর্থ অভ্যুত্থানের জন্য অভিযুক্ত ফেতুল্লাহ গুলেনকে ফেরত পাঠাতে যুক্তরাষ্ট্রের ওপর চাপ প্রয়োগ করে যাচ্ছে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান। তবে অভিযোগ অস্বীকার করেছেন গুলেন।

তথ্যসূত্র : বিবিসি ও আলজাজিরা অনলাইন

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে