সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ হাজার তরুণ-তরুণীকে প্রশিক্ষণ দেবে ফেসবুক

news-image

দেশের দেশের ১০ হাজার তরুণ-তরুণী ও উদ্যোক্তাকে ডিজিটাল মার্কেটিং বিষয়ে প্রশিক্ষণ দেবে সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুক। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের লিভারেজিং আইসিটি ফর গ্রোথ, এমপ্লয়মেন্ট অ্যান্ড গভর্যাে ন্স (এলআইসিটি) প্রকল্পের মাধ্যমে এই প্রশিক্ষণ দেওয়া হবে। ফেসবুকের ‘বুস্ট ইওর বিজনেস’ প্রোগ্রামের আওতায় আগামী ছয় মাসে এই এই প্রশিক্ষণ দেওয়া হবে। সোমবার (৯ অক্টোবর) বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) মিলনায়তনে এ কার্যক্রমের উদ্বোধন করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ‘তথ্যপ্রযুক্তি খাতে দেশের মানবসম্পদ উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় এলআইসিটি প্রকল্পের মাধ্যমে ১০ হাজার তরুণ-তরুণীর জন্য ফেসবুকের এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এই প্রশিক্ষণের ফলে দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা বিশেষভাবে উপকৃত হবেন।’

প্রতিমন্ত্রী পলক বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম পারস্পরিক যোগাযোগ তৈরির পাশাপাশি পণ্যের বিপণনে নতুন মাত্রা যোগ করেছে। এর মাধ্যমে এটি ভার্চুয়াল বাজার হয়ে উঠেছে। দেশে ফেসবুকের বিশাল জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে এরই মধ্যে ব্যক্তি ও ক্ষুদ্র উদ্যোক্তা থেকে শুরু করে শীর্ষস্থানীয় ব্র্যান্ড ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো লাভবান হচ্ছে। এই প্রবণতার প্রসার ঘটছে। তাই, সরকারের এলআইসিটি প্রকল্প ও ফেসবুকের যৌথ উদ্যোগে আমরা ১০ হাজার তরুণ-তরুণী ও আগামীর সম্ভাব্য উদ্যোক্তাদের ডিজিটাল মার্কেটিংয়ের ওপর প্রশিক্ষণ দেবো। আশা করি, এই উদ্যোগ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক স্বপন কুমার সরকার, এলআইসিটি প্রকল্প পরিচালক মো. রেজাউল করিম, এলআইসিটি’র কম্পোনেন্ট টিম লিডার সামি আহমেদ, ফেসবুকের দক্ষিণ এশিয়ার পলিসি প্রোগ্রামের প্রধান রিতেশ মেহতা, মাল্টিমিডিয়া কনটেন্ট অ্যান্ড কমিউনিকেশনসের (এমসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফ আবীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিন শতাধিক তরুণ-তরুণী ও ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা এ প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিচ্ছেন।

ফেসবুকের দক্ষিণ এশিয়ার পলিসি প্রোগ্রামের প্রধান রিতেশ মেহতা অনুষ্ঠানে বলেন, ‘ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারাই অর্থনীতির মেরুদ-। কর্মসংস্থান তৈরিতে এসএমই খাতের বিশাল সম্ভাবনা রয়েছে। ফেসবুক বাংলাদেশের এসএমই উদ্যোক্তাদের দেশ-বিদেশের বাজারে প্রবেশের সুযোগ দিতে সহযোগিতা করতে পারে।’ ফেসবুকের ‘বুস্ট ইওর বিজনেস’ প্রোগ্রামের আওতায় এই প্রশিক্ষণ দেশের তরুণ-তরুণীদের দক্ষ করে তোলার মাধ্যমে দেশের অর্থনীতিতে বড় অবদান রাখবে বলে আশাবাদ জানান তিনি।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা