,

রোহিঙ্গা পরিস্থিতি সম্পর্কে ২৮ দেশের কূটনীতিককে জানাবেন পররাষ্ট্রমন্ত্রী

news-image

রোহিঙ্গা পরিস্থিতি সম্পর্কে মিয়ানমারসহ ২৮ দেশের কূটনীতিককে আজ সোমবার (৯ অক্টোবর) ব্রিফ করবেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী।

২৪ আগস্ট রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সামরিক বাহিনীর নির্যাতন শুরু হওয়ার পর একাধিক কূটনীতিককে এ বিষয়ে ব্রিফিং করা হলেও এই প্রথমবার মতো মিয়ানমারকে এ ধরনের ব্রিফিংয়ে আমন্ত্রণ জানানো হলো।

গত ২ অক্টোবর মিয়ানমারের স্টেট কাউন্সিলর অফিসের ইউনিয়ন মন্ত্রী টিন্ট সোয়ের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক হয়। সেই বৈঠকের পরবর্তী পরিস্থিতি জানানোর জন্য আজকের ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।

আজকের ব্রিফিংয়ে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন ও রাশিয়াসহ অস্থায়ী সদস্য মিসর, ইতালি, সুইডেন ও জাপানের রাষ্ট্রদূত বা জ্যেষ্ঠ কূটনীতিকরা অংশগ্রহণ করবেন। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য জার্মানি, নেদারল্যান্ডস, ডেনমার্ক, স্পেন ও ইইউয়ের দূতাবাসের রাষ্ট্রদূত বা জ্যেষ্ঠ কূটনীতিকরাও এতে অংশগ্রহণ করবেন।

আসিয়ান থেকে মিয়ানমার, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, ফিলিপাইন, মালয়েশিয়া ও ব্রুনেই এর রাষ্ট্রদূতরা এবং অন্যান্য দেশের মধ্যে ভ্যাটিকান, ভারত, নরওয়ে, কানাডা, অস্ট্রেলিয়া ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত বা জ্যেষ্ঠ কূটনীতিকরাও উপস্থিত থাকবেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের