,

কঙ্গনার কারণে বিয়ে ভেঙেছিল হৃতিকের?

news-image

বিনোদন ডেস্ক : বলিউড তারকা কঙ্গনা রানাউত ও হৃত্বিক রোশনের কাদা ছোড়াছুড়ি অনেক দূর গড়িয়েছে। বেশ কিছুদিন ধরে সংবাদমাধ্যমে ও টুইটে বক্তব্য আর পাল্টা বক্তব্যে কেউ কাউকে ছাড় দিচ্ছিলেন না। হৃত্বিকের বিরুদ্ধে কখনও ইমেল হ্যাক করা, কখনওবা মানসিকভাবে হেনস্থার অভিযোগ প্রকাশ্যে আনছিলেন কঙ্গনা।

এ বাকযুদ্ধের এক পর্যায়ে কঙ্গনা দাবি করেন, ‘কৃষ থ্রি’ ছবির শুটিং চলাকালে হৃত্বিকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। আর ছবিটি মুক্তির কিছু দিন পর হৃত্বিক ও সুজানের বিবাহবিচ্ছেদের কথা প্রকাশ্যে আসে। ফলে বলিউড মহলে প্রশ্ন উঠেছে, তাহলে কি কঙ্গনার সঙ্গে সম্পর্কের কারণেই হৃত্বিক-সুজানের সংসার ভেঙেছে?

তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে হৃত্বিক বিষয়টি উড়িয়ে দিয়ে বলেন, এটা একেবারেই অসত্য। বরং সুজান এ ব্যাপারে অনেকবার কথা বলেছে। যারা এসব ভাবছেন, তাদের কথা শুনে আমারও হাসি পাচ্ছে। এসব খুব সংকীর্ণ ধারণা।

হৃত্বিক-সুজানের ১৩ বছরের বিবাহিত জীবনের ইতি টানার সিদ্ধান্তে বলিউড সংশ্লিষ্ট অনেকেই অবাক হয়েছিল। এ দম্পতির মাঝে কঙ্গনা ঢুকে পড়ায় তাদের সংসার ভেঙেছে বলেও কারও কারও সন্দেহ ছিল। তবে হৃতিক বলেন, একটা বিয়ে ভাঙার পেছনে অনেক কারণ থাকে। আমি ও সুজান এখনও ভালো বন্ধু। কিন্তু অনেকে ভাবছেন, আরে ওতো সুপারস্টার। নিশ্চয়ই খারাপ কিছু করেছিল বলে ওর বিয়ে ভেঙেছে। আসলে ব্যাপারটা এরকম নয়। সূত্র: হিন্দুস্তান টাইমস।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে