,

শাকিবকে নিয়ে বুবলীর নতুন মিশন শুরু

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকাই সিনেমার দর্শকদের কাছে এখন পরিচিত নাম শবনম বুবলী। গত কোরবানির ঈদে তার অভিনীত শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত ‘অহংকার’ ও আবদুল মান্নানের ‘রংবাজ’ দুটি ছবি মুক্তি পায়।

দু’টি ছবিই ব্যবসায়িকভাবে খুব একটা সফলতা পায়নি। এর কারণ হিসেবে দুর্বল নির্মাণকেই দায়ী করেছেন দর্শকরা। দুটি ছবির কাজই রোজার ঈদের আগেই শেষ হয়ে গিয়েছিল।

এরপর আর নতুন কোনো ছবিতে অভিনয় করা হয়নি বুবলীর। অবশ্য নতুন একটি ছবির ঘোষণা দিয়েই চুপ হয়ে যান তিনি। করব করব বলেও নতুন ছবির শুটিং করা হয়নি তার।

জানা গেছে, নতুন ছবির প্রস্তুতি নিতেই কয়েক মাস সময় নিয়েছিলেন তিনি। প্রস্তুতি শেষ। তাই প্রায় তিন মাস বিরতির পর ক্যামেরার সামনে দাঁড়ালেন বুবলী। ছবির নাম ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়্যা’।

এটি পরিচালনা করছেন উত্তম আকাশ। গত ৬ অক্টোবর এফডিসিতে ছবিটির শুটিং শুরু হয়েছে। এ ছবিতেও শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন বুবলী।

এতে শাকিব খানকে দেখা যাবে চট্টগ্রামের আঞ্চলিক ছেলের চরিত্রে, আর বুবলী নোয়াখালীর মেয়ের চরিত্রে। নতুন ছবি প্রসঙ্গে শবনম বুবলী বলেন, ‘ঈদের পর নতুন ছবির জন্য ক্যামেরার সামনে হাজির হয়েছি। এ বিরতিতে নতুন ছবির জন্য প্রস্তুতি নিয়েছি। বারবার ছবির স্ক্রিপ্ট পড়েছি।

নিজের চরিত্রটা ধারণ করার চেষ্টা করেছি। আমার অভিনীত প্রত্যেকটি ছবিতে আলাদা আলাদা চরিত্রে হাজির হয়েছি। এ ছবিতেও তার ব্যতিক্রম হচ্ছে না।

গল্পের প্রয়োজনে অনেক পরিবর্তন করতে হয়েছে আমাকে। নোয়াখালীর ভাষায় সংলাপগুলো শিখেছি। এবার সেগুলো প্রয়োগ করার পালা।’ এটি শাকিব খান ও বুবলী জুটির পঞ্চম ছবি।

‘অহংকার’ ও ‘রংবাজ’ ছাড়াও এ জুটি অভিনীত শামিম আহমেদ রনির ‘বসগিরি’ ও রাজু চৌধুরীর ‘শুটার’ গত বছর মুক্তি পায়।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের