,

ছেলেকে কোরআন পড়া শেখাচ্ছেন মীর সাব্বির

news-image

বিনোদন প্রতিবেদক : অভিনেতা ও নির্মাতা মীর সাব্বির তার ১০ বছরের পুত্রসন্তান ফারশাদকে কোরআন শিক্ষায় শিক্ষিত করছেন। শুক্রবার থেকে জনপ্রিয় এই অভিনেতার সন্তান কোরআন শিক্ষা নিচ্ছেন। এমনটা জানিয়েছেন তিনি। সোশাল মিডিয়া ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে তিনি এ তথ্য জানান। সাথে একটি ছবিও পোস্ট করেন এই অভিনেতা।

মীর সাব্বির লিখেছেন, ‘ফারশাদ শুক্রবার থেকে কোরআন শরিফ পড়া শুরু করল। আলহামদুলিল্লাহ, সবার দোয়া নিয়ে এগিয়ে যাক আমার ফারশাদ। ‘

মীর সাব্বিরের বড় ছেলে ফারশাদ। তার আরেক সন্তানের নাম সানদিদ, বয়স ৪ বছর। ২০০৩ সালের ১৪ ফেব্রুয়ারি অভিনেতা মীর সাব্বির ভালোবেসে বিয়ে করেন অভিনেত্রী চুমকিকে। এই দম্পতি এখন সুখেই সংসার করছেন।

অভিনয়ের পাশাপাশি মীর সাব্বির নিয়মিত নাটক পরিচালনাও করছেন। তার পরিচালিত ধারাবাহিক নাটক নোয়াশাল নাটকটি বেশ জনপ্রিয়তা পেয়েছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের