,

শাহরুখের কথা শুনতে ভালো লাগে : আমির খান

news-image

বিনোদন ডেস্ক : তাঁর বন্ধু শাহরুখ খান ভীষণ মজাদার মানুষ, দারুণ গল্প বলতে পারেন। বললেন আমির খান। সে সব পুরনো দিনের কথা, যখন শাহরুখ-আমির মোটেই বনত না। আমির তো নিজের কুকুরের নাম শাহরুখ রেখেছিলেন। কিন্তু এখন দুই নায়কে ফাটাফাটি দোস্তি। শাহরুখের ছেলের জন্মদিনে উপহার হাতে আসছেন আমির, শাহরুখ পোস্ট করছেন আমিরের সঙ্গে সেলফি। পরিবর্তিত পরিস্থিতিতে আমির বলেছেন, ব্যক্তি হিসেবে তাঁরা দুজনই খুব কৌতূহলী, তবে শাহরুখ কথা বললে তিনি শুনতে পছন্দ করেন।

আমিরের কথায়, বহুবার শাহরুখের সঙ্গে বসে গল্প করেছি। ও ভীষণ মজাদার, দারুণ গল্প বলে। ওর কথা শুনতে প্রচণ্ড মজা লাগে। আমিরের ধারণা, তাঁর ও শাহরুখের মধ্যে তিনিই বেশি কৌতূহলী, কারণ এসআরকে কথা বললে তিনি তা শুনতে চান।

কারণ, শাহরুখের কথা বলার ধরন তাঁর প্রিয়। তিনি যেকোনো মুহূর্তকে জ্যান্ত করে তুলতে পারেন।
দঙ্গল-এর নায়ক এখন ব্যস্ত তাঁর আগামী ছবি সিক্রেট সুপারস্টার নিয়ে। তিনি জানিয়েছেন, এই ছবিতে তিনি যে চরিত্রে অভিনয় করছেন, তা ফুটিয়ে তোলা কঠিন ছিল কারণ ওই চরিত্রের মতো চিন্তাভাবনা করতে হতো তাঁকে। চরিত্রটি সব সময় নিজেকে সেরা ভাবে। তাই এই অনুভূতি তাঁরও ভেতর থেকে আসতে হতো, যদিও বাস্তবে তা হয় না। বাস্তবে সব সময় নিজের কাজকে প্রশ্ন করেন তিনি। ১৯ তারিখ মুক্তি পাবে সিক্রেট সুপারস্টার।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের