,

ঘিরে রাখা বাড়িতে জঙ্গি মারজানের বোন খাদিজা

news-image

নিজস্ব প্রতিবেদক : যশোরে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িতে রাজধানীর গুলশানের হলি আর্টিজান হামলার অন্যতম হোতা মারজানের বোন খাদিজা অবস্থান করছেন বলে জানিয়েছে পুলিশ। আজ সোমবার সকালে যশোরের পুলিশ সুপার (এসপি) আনিসুর রহমান ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। তিনি বলেন, আমরা জানতে পেরেছি ওই বাড়িতে ঢাকার হলি আর্টিজান হামলার অন্যতম হোতা ও নব্য জেএমবির সদস্য মারজানের বোন খাদিজা বেগমসহ তার পরিবার থাকতে পারে। তাদের সঙ্গে তিনটি শিশুও রয়েছে। চারতলা ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে খাদিজা, তার স্বামী-সন্তান নিয়ে অবস্থান করছেন।

এসপি আনিসুর রহমান বলেন, হ্যান্ড মাইকে পরিবারের সদস্য ও শিশুদের নিয়ে খাদিজাকে আত্মসমপর্ণের জন্য আহ্বান জানানো হচ্ছে। কিন্তু তারা কোনো সাড়া দিচ্ছেন না। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ভবনটির প্রতি ফ্লোরে দুটি করে আটটি ফ্ল্যাট রয়েছে। বাকি সাতটি পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশ ছাড়াও বিপুল সংখ্যক র‌্যাব, সোয়াত, বম্ব ডিসপোজাল টিম এবং কাউন্টার টেররিজম ইউনিটের (সিটি) সদস্যরা উপস্থিত রয়েছেন।

ঘটনাস্থলে অবস্থান করে দেখা যায়, বাড়িটির প্রবেশের রাস্তায় অবস্থান নিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

স্থানীয় বাসিন্দা বা সাংবাদিকদের কাউকে ওই বাড়ির দিকে যেতে দেওয়া হচ্ছে না। আর হ্যান্ড মাইকে খাদেজা, তুমি দরজা খোলো বলে আত্মসমর্পণের আহ্বান জানাচ্ছে পুলিশ।

এর আগে জঙ্গি অবস্থানের খবর পেয়ে রবিবার রাত ২টা থেকে শহরের ঘোপ নওয়াপাড়া রোডের মসজিদের পেছনের ওই বাড়িটি ঘিরে রাখে পুলিশ। সকাল সাড়ে ৮টার দিকে অভিযান শুরু করার কথা থাকলেও বৃষ্টির কারণে তা শুরু করা যায়নি। এদিকে স্থানীয় লোকজন জানিয়েছেন, চারতলা বাড়িটির স্বত্বাধিকারী স্থানীয় একটি স্কুলের শিক্ষক।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে