,

৩০০ প্রশ্নের উত্তরের খোঁজে হানিপ্রীতকে নিয়ে অজানা স্থানে পুলিশ

news-image

অনলাইন ডেস্ক : জিজ্ঞাসাবাদে তেমন সন্তোষজনক উত্তর না মেলায় হানিপ্রীতের নার্কো পরীক্ষার পরিকল্পনা ইতিমধ্যেই করে ফেলেছে ভারতের হারিয়ানা পুলিশ। আর এবার তদন্তের স্বার্থে তাকে অজানা স্থানে নিয়ে গেল পুলিশ।

সূত্রের খবর, জি়জ্ঞাসাবাদের জন্য ৩০০টি প্রশ্নের একটি তালিকা করা হয়েছে। যত সম্ভব দ্রুত সেই সব প্রশ্নের উত্তর পাওয়ার চেষ্টা করা হবে। এ জন্য হানিপ্রীতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানিয়েছেন পঞ্চকুলার পুলিশ কমিশনার এসি চাওলা।

পঞ্চকুলার এই পুলিশ কমিশনার জানান, হানিপ্রীত তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন। এর আগে জেরায় হানিপ্রীত যে উত্তরগুলো দিয়েছেন সেগুলো হয় নেতিবাচক অথবা বিভ্রান্তিমূলক। ফলে কোনও ক্ষেত্রেই সিদ্ধান্ত নেওয়া সম্ভব হচ্ছে না। ’’

তদন্তকারীদের সঙ্গে হানিপ্রীত সহযোগিতা করছেন না বলেও অভিযোগ করেছেন চাওলা। পুলিশের দাবি, তদন্তের স্বার্থে পুরোপুরি সংবাদ মাধ্যমের নজর এড়িয়ে হানিপ্রীতকে অজানা স্থানে নিয়ে যাওয়া হয়েছে। যে কোনওরকম বিতর্ক এড়াতে হানিপ্রীতের সঙ্গে প্রয়োজনীয় সংখ্যক মহিলা পুলিশকর্মী রয়েছেন।

গত ৩ অক্টোবর চণ্ডীগ়ড় জাতীয় সড়কের কাছ থেকে হানিপ্রীতকে গ্রেফতার করে পুলিশ। ৩৮ দিন ধরে বেপাত্তা ছিলেন তিনি। তার বিরুদ্ধে হরিয়ানা পুলিশ লুকআউট নোটিস জারি করে। কোথায় হানিপ্রীত তা নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়। তার গতিবিধি নিয়ে বিভিন্ন মাধ্যম থেকে নানা রকম খবর আসতে থাকে। কখনও তাঁর নেপালে পালিয়ে যাওয়ার খবর রটেছে, কখনও শোনা গিয়েছে, বিদেশে নয়, দেশেই গা ঢাকা দিয়ে আছে গুরমিত-কন্যা।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট