,

মেলানিয়ার চেহারা পেতে ৯ বার প্লাস্টিক সার্জারি

news-image

অনলাইন ডেস্ক : মার্কিন নারীদের মধ্যে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের মতো চেহারা পেতে হিড়িক পড়ে গেছে। আর এ ট্রেন্ডে পা দিয়ে প্লাস্টিক সার্জনের ছুরির নিচে নয়বার গিয়েছেন এক মার্কিন নারী।

টেক্সাসের বাসিন্দা ওই নারীর নাম ক্লডিয়া সিয়েরা। তিনি সার্জারি করেন হাউস্টনের প্লাস্টিক সার্জন ড. ফ্রাঙ্কলিন রোজ এর কাছে।

সম্প্রতি তিনি ফক্স নিউজেও সাক্ষাৎকার দিয়েছেন। কেন তিনি মেলানিয়ার মতো চেহারা চান, এ প্রশ্নে ক্লডিয়া বলেন, মেলানিয়াকে তিনি তার অনুপ্রেরণা মনে করেন। আর তাই তার মতো চেহারা চান।

টেক্সাসের হাউস্টনের এ নারী আরও বলেন, নিজেকে ফার্স্ট লেডির মতো অনুভব করতে চান। আর তাই মঙ্গলবার এক সার্জারি প্রক্রিয়ার মধ্য দিয়ে যান এ নারী। সার্জারির আগে এক বিবৃতিতে সিয়েরা বলেন, ‘আমার কাছে মেলানিয়া হচ্ছেন ক্ষমতা ও সামর্থ্যরে মূর্ত প্রতীক।

তিনি আমাদের ফার্স্ট লেডি এবং আমি আমার চেহারা তার মতো করতে এবং আমার আমিকে আরও ভালো করে উপস্থাপন করতে চাচ্ছি। ’

সিয়েরার এ নতুন চেহারা ইনসাইড এডিশন নামের একটি ম্যাগাজিনের পাতায় দেখা যাবে। প্লাস্টিক সার্জারির জগতে বর্তমান ফার্স্ট লেডি মেলানিয়া নতুন ট্রেন্ড হিসেবে হাজির হয়েছেন। এ ক্ষেত্রে সাবেক মডেল মেলানিয়ার চেহারা এতই জনপ্রিয় যে সার্জন ফ্রাঙ্কলিন রোজ ‘মেলানিয়া মেকওভার’ নামে একটি নতুন আইটেম চালু করেছেন।

রোজ বলেন, ইভাঙ্কা ট্রাম্পের চেহারা পাওয়ার দাবি নিয়ে অনেকেই আমার অফিসে আসেন। অতএব কেউ যদি মেলানিয়ার চেহারা চান, তাতে অবাক হওয়ার কিছু নেই। কারণ তিনি (মেলানিয়া) এমনিতেই গর্জিয়াস।

মেলানিয়া জন্মসূত্রে মার্কিন নাগরিক নন। ১৯৭০ সালে স্লোভেনিয়ায় জন্ম নেন তিনি। এরপর ২০০১ সাল থেকে যুক্তরাষ্ট্রে বসবাস শুরু করেন। ২০০৫ সালে মার্কিন ধনকুবের ট্রাম্পের সঙ্গে বিয়ে হওয়ার আগ পর্যন্ত তিনি একজন ফ্যাশন মডেল ছিলেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের