,

নাফ নদীতে রোহিঙ্গা বোঝাই নৌকাডুবি, ১২ লাশ উদ্ধার

news-image

মিয়ানমার থেকে পালিয়ে আসা নাফ নদীর শাহ পরীর দ্বীপ ঘোলারচর মোহনা রোহিঙ্গবোঝাই নৌকা ডুবির ঘটনায় সোমবার সকালে আরও ৯ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল রাত থেকে সকাল পর্যন্ত এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে বেশির ভাগই নারী ও শিশু।

সোমবার সকালের দিকে স্থানীয়দের সহায়তায় শাহপরীর দ্বীপের নাফ নদীর মোহনা থেকে এসব লাশ উদ্ধার করা হয়। রোববার রাত ১০টার দিকে দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে। ওই সময় আট জনকে জীবিত উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া জীবিতরা বলছেন,তারা ২৮ জন একটি ট্রলারে করে বাংলাদেশে আসছিল। নাফ নদীর ঘোলার চরে আসার পর নৌকাটি হঠাৎ ডুবে যায়। তাদের চিৎকারে বিজিবির টহল দল উদ্ধার তৎপরতা চালিয়ে আট জনকে উদ্ধার করেন। অন্যান্যরা নিখোঁজ রয়েছেন।

টেকনাফ ২ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল এস এম আরিফুল ইসলাম জানান,শাহ পরীর দ্বীপে ঘোলার চর পয়েন্টে একটি রোহিঙ্গাবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় রাতে দুজনসহ মোট ১২ জনের লাশ ও আট জনকে জীবিত অবস্থায় বিজিবি উদ্ধার করেছে।

টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাইন উদ্দিন খান বলেন, উদ্ধার রোহিঙ্গাদের তথ্যমতে এখনও অনেকেই নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে স্থানীয়দের সহায়তায় চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের