,

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকা ডুবি; ১১ লাশ উদ্ধার

news-image

 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের টেকনাফ নাফ নদীর শাহ পরীর দ্বীপ ঘোলারচর মোহনায় রোহিঙ্গবাহী নৌকা ডুবির ঘটনায় আরও ৯ জনের মতৃদেহ উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে।

এর মধ্যে বেশির ভাগই নারী ও শিশুর লাশ।
সোমবার সকালের দিকে স্থানীয়দের সহায়তায় শাহ পরীর দ্বীপের নাফ নদীর মোহনা থেকে এসব মৃতদেহ উদ্ধার করা হয়। এর আগে রবিবার রাত ১০টার দিকে দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে। ওই সময় আট জনকে জীবিত উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া জীবিতরা বলেন, তারা ২৮ জন একটি ট্রলারে করে বাংলাদেশে আসছিল। নাফ নদীর ঘোলার চরে আসার পর নৌকাটি হঠাৎ ডুবে যায়। তাদের চিৎকারে বিজিবির টহল দল উদ্ধার তৎপরতা চালিয়ে আট জনকে উদ্ধার করেন। অন্যান্যরা নিখোঁজ রয়েছে। টেকনাফ ২ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল এস এম আরিফুল ইসলাম জানান, শাহ পরীর দ্বীপে ঘোলার চর পয়েন্টে একটি রোহিঙ্গাবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় রাতে দু’জনসহ মোট ১১ জনের মৃতদেহ ও আট জনকে জীবিত অবস্থায় বিজিবি উদ্ধার করেছে। টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাইন উদ্দিন খান বলেন, উদ্ধার রোহিঙ্গাদের তথ্যমতে এখনও অনেকেই নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে স্থানীয়দের সহায়তায় চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে