,

যুক্তরাষ্ট্রকে পরমাণু অস্ত্র দিয়েই হুমকির জবাব দিবে উ. কোরিয়া!

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :বছরের পর বছর উত্তর কোরিয়ার সাথে কথা বলে কোন ফল আসেনি। ‘শুধু একটি জিনিসেই কাজ হবে’ বলে জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এক টুইটবার্তায় ট্রাম্প এ কথা জানান। আর সেই টুইটের মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্রর বিরুদ্ধে পরমাণু যুদ্ধের হুমকি দিলেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন। ট্রাম্পকে চ্যালেঞ্জ জানিয়ে কিম বললেন, মার্কিন হুমকির একমাত্র জবাব পরমাণু অস্ত্র দিয়েই দেওয়া সম্ভব।
টুইটারে মার্কিন ট্রাম্প আরও লিখেছিলেন, গত ২৫ বছর ধরে প্রেসিডেন্ট এবং প্রশাসনিক কর্তারা উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনা চালাচ্ছেন। অনেক চুক্তি করা হয়েছে। বিপুল অর্থ খরচ হয়েছে। কিন্তু কোন কাজ হয়নি। এদিকে গত শনিবার ওয়ার্কার্স পার্টি অব কোরিয়া’র (ডবলুপিকে) কেন্দ্রীয় কমিটির বৈঠক বসেছিল। সেই বৈঠকেই ডবলুপিকে-এর চেয়ারম্যান কিম মার্কিন প্রেসিডেন্টকে আক্রমণ করে বলেন, আমেরিকা দমনপীড়ন চালাচ্ছে। আমাদের ধ্বংস করে দেওয়া হবে বলে হুমকিও দেওয়া হচ্ছে। আসলে যুদ্ধপিপাসু মার্কিন প্রেসিডেন্ট এই মুহূর্তে যুদ্ধ ছাড়া আর কিছুই ভাবতে পারছেন না। একমাত্র পরমাণু অস্ত্র দিয়েই এই হুমকির জবাব দেওয়া সম্ভব। তবে, যুদ্ধ বাধালে আমেরিকার বিপুল ক্ষতি হবে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট