,

শ্রীলংকার বিপক্ষে ফলোঅনের শংকায় পাকিস্তান

news-image

স্পোর্টস ডেস্ক : যে ঘরে এতদিন দাপট দেখিয়েছে, সেখানেই চরম অসহায় হয়ে পড়েছে পাকিস্তান। সংযুক্ত আরব আমিরাতে তাদের রীতিমত নাকানি চুবানি খাওয়াচ্ছে শ্রীলংকা। প্রথম টেস্ট জয়ের পর দুবাইয়ে দ্বিতীয় টেস্টেও চালকের আসনে আছে লংকানরা। ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান রয়েছে ফলোঅনের শংকায়।

দিমুথ করুণারত্নের ১৯৬ রানে ভর করে প্রথম ইনিংসে ৪৮২ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছিল শ্রীলংকা। জবাব দিতে নেমে লংকান বোলিং তোপে শুরু থেকেই বিপদে ছিল পাকিস্তান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তারা প্রথম ইনিংসে ৮ উইকেট হারিয়ে তুলে ২৪৩ রান। ফলোঅন এড়াতে তখনও ৪০ রান দরকার ছিল তাদের।

পাকিস্তানের পক্ষে যা একটু লড়েছেন আজহার আলী আর হারিস সোহেল। দুজনই আউট হন হাফসেঞ্চুরি করে। আজহার ৫৯ আর সোহেল করেন ৫৬ রান। ৩৯ রান করেন সামি আসলাম।

শ্রীলংকার পক্ষে ২টি করে উইকেট নেন রঙ্গনা হেরাথ আর দিলরুয়ান পেরেরা। একটি করে উইকেট সুরাঙ্গা লাকমল আর অভিষিক্ত লাহিরু গামেজের।

এ জাতীয় আরও খবর

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের

ভারতে মন্দিরের সামনে ট্রাকের ধাক্কায় নিহত ১২

সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

গুমের পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ হাবিবের

টুপটুপ রিসোর্টে আগুন: মালিককে প্রধান আসামি করে মামলা

জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় সৈনিকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক