সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেবতার সঙ্গে বিয়ের নামে মন্দিরেই নাবালিকাদের নগ্ন করা হচ্ছে!

news-image

অনলাইন ডেস্ক : তারা কেউ প্রাপ্ত বয়স্ক নয়। নিজেরা হয়তো ভাল করে জানেও না, কেন দেবতাদের সঙ্গে বিয়ে দেওয়া হচ্ছে তাদের।

অথচ তা হচ্ছে। এবং তারপর ছেলেরাই এসে দেবতাদের সামনে নগ্ন করছে তাদের। এমন খবর ছড়াতেই শোরগোল পড়েছে ভারতে। প্রশ্ন উঠছে, তাহলে কি সকলের সামনেই দেশে রমরমিয়ে চলছে দেবদাসী প্রথা?

দেবতার উদ্দেশ্যে নিজেকে সঁপে দিতে চান বহু নারী। যেন দেবতার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ। এই ভাবনা থেকেই দেবদাসী প্রথার শুরু। কিন্তু কালে কালে সেখানে এসে বাসা বাধে যৌন হেনস্তা। প্রথা ও ধর্মের ভয় দেখিয়ে নারীদের বাধ্য করা হয় দেবতাদের বিয়ে করতে।

তারপর সেই ভুয়ো বিয়েকে সামনে রেখে চলে যৌনতার মহোউৎসব। একরকম দেহব্যবসাতেই নিযুক্ত হতে হয় নারীদের। এই ঘৃণ্য প্রথার বিরুদ্ধে বহু আন্দোলন হয়েছে। কিন্তু সাম্প্রতিক বেশ কিছু ঘটনা জানাচ্ছে, দক্ষিণ ভারতের বহু মন্দিরে এখনও এই প্রথা রমরমিয়ে চলছে। জানা যাচ্ছে, তামিলনাড়ুর এক মন্দিরে পাঁচটি অল্পবয়সি মেয়েকে এভাবে দেবতার সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে।

পরে প্রথার দোহাই দিয়ে, পাঁচজন বালক এসে নগ্ন করেছে ওই বালিকাদের। কর্নাটকেও একইরকম ঘটনার ঘটেছে বলেই বিভিন্ন স্থানীয় সংবাদমাধ্যম সূত্র জানিয়েছে।

ঘটনাটি প্রকাশ্যে আসে একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে। নারীদের নিয়ে কাজ করা এই সংস্থার অভিযোগ জানানো হয়েছে জাতীয় মানবধিকার কমিশনে। মিডিয়া রিপোর্ট ও এই অভিযোগের ভিত্তিতে পুলিশের দ্বারস্থ হয়েছে কমিশন।

দেবদাসী প্রথার বৈধতা নিয়ে অনেক জলঘোলা হয়েছে দেশে। তবে সেব ছাপিয়ে যে এখনও এই প্রথা বেশ সক্রিয়, তারই প্রমাণ মিলছে সাম্প্রতিক ঘটনাবলীতে।

২০০৬ সালে জাতীয় মহিলা কমিশন কয়েক হাজার নারীর খোঁজ পায়, যাঁরা দেবদাসী প্রথার বলি। যদিও দক্ষিণের রাজ্যগুলিতে এই প্রথা নিষিদ্ধ।

কর্নাটকে রীতিমতো আইন করে দেবাদাসী প্রথা বন্ধ করা হয়েছিল, প্রায় তিন দশক আগে। দেবদাসীদের বিবাহেরও অধিকার দেওয়া হয়েছিল। যদিও আইন থাকা সত্ত্বেও এই কাজ চলছে বলে মনে করা হচ্ছে। অভিযোগ সামনে আসার পর বেশ কিছু স্বেচ্ছাসেবী সংস্থাও তদন্তে নেমেছে।

কোনও কোনও মহলের বক্তব্য, হয়তো দেবদাসী প্রথা নয়। স্থানীয় মন্দিরগুলিতে ধর্মীয় প্রথার নামে বিভিন্ন কর্মকাণ্ড চলে। তাকেই দেবদাসী প্রথা বলে ভুল করা হচ্ছে। তবে বালিকাদের নগ্ন করার যে অভিযোগ এসেছে তা গুরুত্বের সঙ্গেই বিচার করছে কমিশন। সূত্র: সংবাদ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা