সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ রাতে অথবা কাল সকালে মেডিকেলের ফল

news-image

সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন ৮২ হাজারেরও বেশি শিক্ষার্থী, অভিভাবক ও তাদের স্বজনবন্ধুরা। তারা সকলেই বিভিন্ন মাধ্যমে খোঁজ-খবর নিয়ে জানতে চাইছেন বহুল আকাঙ্ক্ষিত ভর্তি পরীক্ষার ফলাফল কখন প্রকাশিত হবে।

গত শুক্রবার (৬ অক্টোবর) রাজধানীসহ দেশের ২০টি সরকারি মেডিকেল কলেজের ৩৪টি কেন্দ্রে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতরের একাধিক দায়িত্বশীল সূত্রের তথ্যানুসারে আজ রাতে কিংবা আগামীকাল (সোমবার) সকালে ফলাফল প্রকাশিত বলে নিশ্চিত করেন।

নাম প্রকাশ না করার শর্তে অধিদফতরের একজন কর্মকতা জানান, ইতোমধ্যেই ভর্তি পরীক্ষার সকল উত্তরপত্র উন্নত প্রযুক্তির আইসিআর (ইন্টিলিজেন্ট ক্যারেক্টার রিকগনিশন) মেশিনের সাহায্যে দুই-দুইবার পরীক্ষা-পুনঃপরীক্ষার কাজ সম্পন্ন হয়েছে।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. জাফর ইকবালের নেতৃত্বে একদল তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ দলের সার্বিক তত্ত্বাবধানে শেষ মুহূর্তের ভুলক্রুটি পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হচ্ছে। স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য মহাপরিচালকসহ বিশিষ্ট নাগরিকদের সমন্বয়ে গঠিত ওভারসাইট কমিটির সদস্যরা পালাক্রমে উপস্থিত থেকে ফলাফল প্রস্তুতি কার্যক্রম তদারকি করছেন।

সূত্র জানায়, চলতি বছর ভর্তি পরীক্ষায় কয়েকজন শিক্ষার্থী নের্ব্যক্তিক ১০০ নম্বরের মধ্যে সর্বোচ্চ ৯০ নম্বরের বেশি নম্বর পেয়েছেন। সেই সঙ্গে নেগেটিভ নম্বর অর্থাৎ মাইনাস নম্বরও পেয়েছেন অনেক শিক্ষার্থী।

ফলাফল প্রকাশের ব্যাপারে জানতে চাইলে স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডা. মো. আবদুর রশীদ বলেন, ‘ইতোমধ্যেই উত্তরপত্র স্ক্যানিং শেষ হয়েছে। আজ রাতে কিংবা আগামীকাল সকালে পরীক্ষার ফল প্রকাশ করতে পারব।’

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা