,

আমরা দ্বিতীয় ইনিংসে ৬০০ রান করতে পারি : লিটন দাস

news-image

স্পোর্টস ডেস্ক : ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ এখনো ৪১৯ রানে দক্ষিণ আফ্রিকার থেকে পিছিয়ে আছে বাংলাদেশ। তবে প্রথম ইনিংসে বাংলাদেশের একমাত্র সফল ব্যাটসম্যান লিটন দাস আশা রাখছেন, দক্ষিণ আফ্রিকাকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করানোর। বাংলাদেশের পক্ষে দ্বিতীয় ইনিংসে ছয় শ রানও করা সম্ভব বলে মনে করেন তিনি। গতকাল শনিবার রাতে ব্লুমফন্টেইনে দ্বিতীয় দিনের খেলা শেষে এ আশার কথা শোনান লিটন দাস।

তিনি বলেন, ‘লক্ষ্য এখন অনেক বড়। আমরা অনেক ব্যাকফুটে। চেষ্টা করব যেন ভালো খেলা যায়। এমন কিছু তো হতেই পারে, এখান থেকে আমাদের কোনো ব্যাটসম্যান ২০০ মেরে দিতে পারে। কোনো কিছুই অসম্ভব না। আমরা দ্বিতীয় ইনিংসে ছয় শ-ও করতে পারি। তখন তারা আবার ব্যাটিংয়ে আসতে পারে।’

লিটন দাস বলেন, ‘এমন দিন যাবে তা তো কখনোই কেউ আশা করে না। আমরা ভালো দল, এর চেয়ে ভালো খেলতে পারি। কিন্তু ক্রিকেটে অনেক কিছুই হয়। এটা মেনে নিতে হবে আপনাকে। ‘

সরাসরি অজুহাত না দিলেও লিটন বলেন, ‘আপনাকেও বুঝতে হবে আমরা ১০ বছর পর এখানে এসেছি। এই কন্ডিশনে বা এই উইকেটে খেলে আমরা অভ্যস্ত না। অজুহাত দেখানো যদিও ঠিক না, আমাদের ভেতর এ রকম অনেক কিছুই কাজ করে। এর চেয়ে আমরা ভালো দল। হয়তো পরের ইনিংসে আমরা ভালো খেলব।’

প্রোটিয়াদের পৌনে ৬ শ রানের জবাবে প্রথম ইনিংসে মাত্র ১৪৭ রান তুলতেই গুটিয়ে যায় মুশফিক বাহিনী। এর মধ্যে লিটন দাসই ৭০ রান করেন। এ ছাড়া বাকি ব্যাটসম্যানদের মধ্যে কেউই অর্ধশতক রান করতে পারেনি। এমনকি এর আশপাশেও পৌঁছাতে পারেনি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের