,

নায়ক জসিমের ১৯তম মৃত্যুবার্ষিকী আজ

news-image

বিনোদন প্রতিবেদক : বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক জসিম, আজ এই প্রখ্যাত অভিনেতার ১৯তম মৃত্যুবার্ষিকী। পুরো নাম আবদুল খায়ের জসিম উদ্দিন। ১৯৯৮ সালের ৮ অক্টোবর মস্তিষ্কে রক্তক্ষরণে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত তিনি দাপটের সঙ্গে অভিনয় করে গেছেন। ঢালিউডের প্রথম অ্যাকশন হিরোর খেতাবটা অনেকে তাকেই দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।

জসিম শুধু অভিনেতাই ছিলেন না, ছিলেন প্রযোজক, ফাইট ডিরেক্টর ও মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধজয়ের এক সফল নায়ক। মেজর হায়দারের নেতৃত্বে দুই নম্বর সেক্টরে রণাঙ্গনে অংশ নিয়ে বিজয় নিয়ে ফিরে আসেন তিনি। এরপর নেমে পড়েন জীবনযুদ্ধে।

১৯৭৩ সালে দেওয়ান নজরুল পরিচালিত ‘দোস্ত দুশমন’ সিনেমায় জসিম অভিনয় জীবন শুরু করেন। হিন্দি ‘শোলে’ ছবির রিমেকে তিনি ‘গাব্বার সিং’ চরিত্রে কাজ করে ব্যাপক আলোচিত হন। ঢালিউডে খলনায়ক হিসেবে দীর্ঘদিন একক রাজত্ব করেন জসিম। ঢালিউড সিনেমায় তিনিই নতুন ধারার ফাইটিং চালু করেন। খলনায়ক হিসেবে তার অভিনীত সিনেমার মধ্যে রয়েছে রংবাজ, রাজ দুলারী, দোস্ত দুশমন, তুফান, জবাব, নাগ নাগিনী, বদলা, বারুদ, সুন্দরী, কসাই, লালু মাস্তান, নবাবজাদা, অভিযান, কালিয়া, বাংলার নায়ক, গরিবের ওস্তাদ, ভাইবোন, মেয়েরাও মানুষ।

খলনায়ক থেকে নায়কে পরিণত হওয়া জসিম সময়ের পরিক্রমায় নিজেকে জনপ্রিয় হিরোদের কাতারে নিয়ে যান। দেলোয়ার জাহান ঝন্টুর পরিচালনায় ‘সবুজ সাথী’ সিনেমায় নতুন করে পর্দায় আবির্ভাব ঘটে তার। যেসব সিনেমায় নায়ক হিসেবে দেখা গেছে, তার মধ্যে রয়েছে পরিবার, রাজা বাবু, বুকের ধন, স্বামী কেন আসামি, লাল গোলাপ, দাগী, টাইগার, হাবিলদার প্রভৃতি। সব মিলিয়ে জসিম অভিনীত সিনেমার সংখ্যা দুইশতাধিক। আ

১৯৫০ সালের ১৪ আগস্ট ঢাকার কেরানীগঞ্জের বক্সনগর গ্রামে জসিম জন্মগ্রহণ করেন। বিএ পর্যন্ত লেখাপড়া করেছেন । জসিমের স্ত্রী ছিলেন নায়িকা সুচরিতা। পরে তিনি নায়িকা পূর্ণিমা সেনগুপ্তার মেয়ে নাসরিনকে বিয়ে করেন। অসময়ে চলে নায়ক জসিমের সম্মানার্থে শিল্পী সমিতি আজ তার জন্য দোয়ার ব্যবস্থা করছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের