,

সকালে আইসিডিডিআর,বি-তে গিয়েছিলেন প্রধান বিচারপতি

news-image

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা রবিবার সকাল সোয়া ৭টার দিকে মহাখালীর আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশে (আইসিডিডিআর,বি) গিয়েছিলেন। সেখানে তিনি প্রায় এক ঘণ্টা ছিলেন। প্রধান বিচারপতির  আইসিডিডিআর,বি-তে যাওয়ার কারণ জানা যায়নি। সকাল সোয়া ৮টার দিকে তিনি হাসপাতাল থেকে বাসায় ফিরে যান।

নাম প্রকাশে অনিচ্ছুক গোয়েন্দা সংস্থার একটি সূত্রে একথা জানা গেছে। তবে কেন তিনি সেখানে গিয়েছিলেন সে বিষয়ে স্পষ্ট কিছুই জানা যায়নি।

আইসিডিডিআর,বি-এর কমিউনিকেশন বিভাগে যোগাযোগ করা হলে বলা হয়, ‘কোড অব কনডাক্টস ও এথিকস অনুযায়ী আমরা কোনও রোগীর বিষয়ে সংবাদ মাধ্যমকে তথ্য দিতে পারি না।’

প্রসঙ্গত, গত ২৫ আগস্ট থেকে ২ অক্টোবর পর্যন্ত অবকাশকালীন ছুটি ছিল সুপ্রিম কোর্টে। আদালত খোলার দিন ২ অক্টোবর প্রধান বিচারপতি এক মাসের (২ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত) ছুটি চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন করেন।

গত ৩ অক্টোবর সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইনমন্ত্রী আনিসুল হক বলেছিলেন, ‘প্রধান বিচারপতি ক্যান্সারসহ বিভিন্ন রোগে আক্রান্ত বলে রাষ্ট্রপতির কাছে লেখা চিঠিতে উল্লেখ করেছেন। প্রধান বিচারপতির চিঠিটি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের মাধ্যমে আইন মন্ত্রণালয়ে আসার পর আমরা বিষয়টি জানতে পেরেছি। পরে চিঠিটি আইন মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয় হয়ে রাষ্ট্রপতির কার্যালয়ে পাঠানো হয়।’

তিনি আরও বলেছিলেন, ‘প্রধান বিচারপতির ছুটি অনুমোদনের কোনও বিষয় নেই। প্রধান বিচারপতি নিজেই নিজের ছুটি মঞ্জুর করতে পারেন।’

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের