,

রাম রহিমকে ‘শিক্ষা’ দিতে প্রেমিক খুঁজছিল হানিপ্রীত!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : প্রায় প্রতিদিনই রাম রহিমের সম্পর্ক নিয়ে নানা মুখরোচক কাহিনি সামনে আসছে। প্রকাশ্যে আসছে হানিপ্রীতের বিভিন্ন কাণ্ড কারখানা।

এবার সেই তালিকায় নতুন সংযোজন। জানা গেছে, রাখি সাওয়ান্তের সঙ্গে রাম রহিমের ঘনিষ্ঠতা বাড়ছে দেখে রাম রহিমকে ‘শিক্ষা’ দিতে প্রেমিকও খুঁজে ফেলেছিলেন হানিপ্রীত। এমনই দাবি করলেন ময়ূর ভার্মা নামে এক অভিনেতা।

ভারতের পাঞ্জাবে জন্ম হলেও ছোট পর্দায় অভিনয়ের সুবাদে মুম্বাইয়েই থাকেন ময়ূর ভার্মা। সুদর্শন এই অভিনেতার প্রেমে নাকি পড়ে গিয়েছিলেন হানিপ্রীত। ময়ূর একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে বলেন, “হানিপ্রীত আমাকে জীবনসঙ্গী করার জন্য টাকা, বাংলো ও প্রচুর সম্পত্তি দেওয়ার কথা বলেছিলেন। সিনেমায় নায়ক করারও প্রতিশ্রুতি দিয়েছিলেন। ”

কিন্তু রাম রহিম জানলে কী হবে এই প্রশ্নের উত্তরে হানিপ্রীত নাকি ময়ূরকে সবকিছু সামলে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু অনামী এক অভিনেতার সঙ্গে কেন ঘনিষ্ঠ হতে চেয়েছিলেন হানিপ্রীত এমন প্রশ্নের জবাবে ময়ূর বলেন, “প্রথমে কিছু বুঝতে পারিনি। পরে জেনেছিলাম, রাখি সাওয়ান্তের সঙ্গে বাবাজির ওঠা-বসা পছন্দ হয়নি হানিপ্রীতের। তাই একদিকে রাখি সাওয়ান্ত, আরেকদিকে বাবাজিকে ‘শিক্ষা’ দিতে চেয়েছিলেন। সে জন্য প্রেমের জন্য উঠেপড়ে লেগেছিলেন। ”

বেশ কয়েক মাস ধরে ফোনালাপ চলার পর হানিপ্রীতের ডাকে সাড়া দেননি বলেই দাবি ময়ূরের। যদিও এই অভিযোগের প্রতিক্রিয়া না পাওয়া গেলেও হানিপ্রীতের ঘনিষ্ঠ মহলের দাবি, এই অভিযোগ ঠিক নয়। প্রচারে আসতে অভিনেতা এমন অভিযোগ করছেন।

এমডি/মানিক

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট