,

ডিমের হালি ১২ টাকা, সুবর্ণ সুযোগ

news-image

 

নিজস্ব প্রতিবেদক : বাজারে বর্তমানে প্রতি হালি ডিম ৩০ থেকে ৩২ টাকা হলেও এবার মাত্র ১২টাকায় কিনতে পারবেন রাজধানীবাসী। ‘বিশ্ব ডিম দিবস’ উপলক্ষে একদিনের জন্য এ সুযোগ পাওয়া যাবে। তবে একজন ক্রেতা সর্বোচ্ছ ৯০টি ডিম কিনতে পারবেন।

আগামী ১৩ অক্টোবর রাজধানীর ফার্মগেটে খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন প্রাঙ্গণে দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়েছে। সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত মেলা চলবে। বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল এবং সরকারের প্রাণিসম্পদ অধিদফতর যৌথভাবে এ মেলার আয়োজন করছে।

প্রাণিসম্পদ অধিদফতর সূত্র জানায়, মেলায় বড় বড় পোল্ট্রি ফার্ম, ডিম উৎপাদনকারী প্রতিষ্ঠান, ডিম দিয়ে নানা ধরনের খাবার প্রস্তুতকারক কোম্পানিগুলো অংশ নেবে। এছাড়া ইদানিং অর্গানিক ডিম উৎপাদনের প্রবণতা বেড়েছে। এসব প্রতিষ্ঠানও মেলায় অংশ নেবে।

বাণিজ্যিকভাবে এখন দেশের বিভিন্ন স্থানে কোয়েল পাখি ও হাঁসের উৎপাদন হচ্ছে। এসব প্রতিষ্ঠানও মেলায় অংশ নিয়ে বাজারদরের চেয়ে অর্ধেক দামে ডিম বিক্রি করবে। দেশের খাবার উপযোগী যেসব ডিম উৎপাদিত হয়, তার সবই মেলায় পাওয়া যাবে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের