,

পারস্য উপসাগরে ২০টি নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষায় ইরান

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :পারস্য উপসাগরে প্রায় ২০টি নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাবে ইরান। দেশটির ইসলামি বিপ্লবী নিরাপত্তা বাহিনী আইআরজিসি সম্প্রতি এ ঘোষণা দিয়েছে।

আইআরজিসি’র নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল জানিয়েছেন, ‘মহানবী-৯’ নামের এই সামরিক মহড়া শুরু হয়েছে। স্পিডবোর্ড দিয়ে সাগরে মাইন অভিযান এবং চারটি ক্ষেপণাস্ত্র ছোঁড়ার মধ্য দিয়ে ‘মহানবী-৯’ সামরিক মহড়া শুরু হয়। এই মহড়া চলাকালীন মোট ২০টি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হবে।

অন্যদিকে, আইআরজিসি’র সেকেন্ড ইন কমান্ড ব্রিগেডিয়ার জেনারেল জানিয়েছেন, তার দেশের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো মধ্যপ্রাচ্যের যেকোনও লক্ষ্যে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। তিনি জানান, তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলি হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে পারে।

তিনি আরও জানান, ইরানের হাতে দ্রুত গতিসম্পন্ন হাজার হাজার যুদ্ধজাহাজ রয়েছে যা শত্রুকে ব্যাপক ভাবে হামলা করতে সক্ষম। এছাড়াও ইরানের কাছে বিভিন্ন রকমের ড্রোন রয়েছে যা হাজার কিলোমিটার পথ অতিক্রম করতে সক্ষম এবং সেগুলি বিভিন্ন তথ্যচিত্র সংগ্রহ করে সেগুলি সরাসরি বা পরোক্ষভাবে ভূ-কেন্দ্রে পাঠাতে পারে। এমনকি এই ড্রোনের মাধ্যমে যেকোনও দ্রুতগতির যানবাহন লক্ষ্য করে নিখুঁত ভাবে ক্ষেপনাস্ত্র হামলা করা সম্ভব।

উল্লেখ্য, বিগত কয়েকবছরে সামরিক বিভাগে ব্যপক উন্নতি করেছে ইরান। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতাও অর্জন করেছে এই দেশটি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট