,

রোহিঙ্গাদের জন্য ৪৪৩ কোটি টাকা সহায়তা দেবে তুরস্ক

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :রাখাইন রাজ্য থেকে মিয়ানমার সেনাবাহিনীর নিপীড়ন ও নৃশংসতার শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য ৪৪৩ কোটি টাকা (১৯ কোটি ৬০ লাখ তুর্কি লিরা) দেবে তুরস্ক।

এক বিবৃতিতে তুরস্কের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

ওই মন্ত্রণালয় সূত্র জানায়, দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এএফএডি) মাধ্যমে এ অর্থ পাঠানো হবে। রোহিঙ্গা নারী ও শিশুদের স্বাস্থ্যসেবায় এ অর্থ ব্যয় করা হবে।
রাখাইনে ২৫ আগস্ট থেকে নতুন করে শুরু হওয়া সহিংসতা থেকে পালিয়ে ৫ লাখ ১৫ হাজার রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশের এসেছেন। এদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি।

তুরস্ক এর আগেও রোহিঙ্গাদের জন্য সহায়তার ঘোষণা দিয়েছে। নির্যাতনের কারণে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা ১ লাখ রোহিঙ্গা নাগরিকের জন্য আশ্রয়কেন্দ্র নির্মাণের ঘোষণা দেয় তুরস্ক।

এছাড়া দেশটির ফার্স্টলেডি এমিনি এরদোগান বাংলাদেশ সফর করে রোহিঙ্গাদের দুর্দশা দেখে গেছেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগানও রোহিঙ্গাদের ব্যাপারে সোচ্চার। সম্প্রতি শেষ হওয়া জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তিনি রোহিঙ্গাদের ব্যাপারে বিশ্ববাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট