,

সৌদি রাজপ্রাসাদে সন্ত্রাসী হামলার চেষ্টা, নিহত ৩

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের জেদ্দায় রাজকীয় প্রাসাদ আল সালামে একটি সন্ত্রাসী হামলা নস্যাৎ করে দিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। এ হামলায় নিহত হয়েছেন তিনজন।

সামাজিক যোগাযোগ মাধ্যমের বরাত দিয়ে আরব নিউজ জানায়, রাজপ্রাসাদ আল সালাম প্যালেসে হামলার চেষ্টা করে মুখোশধারী একটি গ্রুপ। এ সময় হামলাকারীদের চ্যালেঞ্জ মোকাবিলা করে প্রাসাদের নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনী। এই সংঘর্ষে দুই রাজকীয় রক্ষী ও এক হামলাকারী নিহত হয়েছে বলে জানিয়েছে পত্রিকাটি।

এখন পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। ধারণা করা হচ্ছে আল কায়েদা বা ইসলামিক স্টেট আইএস এই হামলাচেষ্টার সঙ্গে জড়িত থাকতে পারে।

কিং আবদুল আজিজ রোড ও আন্দালুস রোডের মাঝামাঝি রাজকীয় ভবন আল সালামের অবস্থান। এ ঘটনার পর অবশ্য সৌদি সরকার বিষয়টি নিশ্চিত করেনি। আল কায়েদা ও ইসলামিক স্টেট (আইএস) সাম্প্রতিক সময়ে সৌদি আরবে বেশ কয়েকটি হামলা করে, এসব হামলা মূলত দেশটির পূর্বাঞ্চলীয় শিয়া-অধ্যুষিত এলাকায় সংঘটিত হয়।

এদিকে এ হামলার খবর আসার পর সৌদি আরবে থাকা মার্কিন দূতাবাস সেখানে থাকা তাদের দেশের নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

এমডি/মানিক

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট